Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ শেষ হয়ে গিয়েছে (SAFF championship)। চাইলেই সিনিয়র জাতীয় দল থেকে ফুটবলারদের উড়িয়ে এনে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাতে পারত ভারত। কিন্তু দুই দেশের মধ্যে দূরত্বের কারণে ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে ফুটবলারদের উড়িয়ে আনতে রাজি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, সাফের ফাইনালে সিনিয়র দলের কোনও ফুটবলারকেই চাননি ভারতীয় দলের কোচ নৌশাদ মুসা। তবে বিজয় ভার্গিস, মহম্মদ সুহেল ও লিস্টন কোলাসোকে নিউজিল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘিরে উঠছে প্রশ্ন।
বিজয়-সুহেলদের নিয়ে কেন এই সিদ্ধান্ত? (SAFF championship)
নিউজিল্যান্ড সফরে খালিদ জামিল বিজয় ভার্গিস ও মহম্মদ সুহেলকে খুব বেশি সময় মাঠে ব্যবহার করেননি। অথচ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দু’জনেই নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন। ফলে প্রশ্ন উঠছে, সাফের দলের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়া এই দুই ফুটবলারকে কেন নিউজিল্যান্ডে নিয়ে যাওয়া হল? ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশেও জায়গা হয়নি তাঁদের। একই পরিস্থিতি লিস্টন কোলাসোর ক্ষেত্রেও। তিন ফুটবলারই সাফের ফাইনালে ভারতীয় দলের শক্তি বাড়াতে পারতেন।
সাফের দল থেকে নিউজিল্যান্ডে লিস্টন (SAFF championship)
লিস্টন কোলাসোকে প্রথমে সাফের দলে যোগ দিতে বলা হয়েছিল। পরে তাঁকে সেখান থেকে নিউজিল্যান্ডে নিয়ে যায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অথচ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লিস্টন থাকলে ভারতীয় দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হতে পারত। বিশেষ করে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারত বলে মনে করছেন অনেকে।
পাকিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী মুসা (SAFF championship)
তবে এই তিন ফুটবলারকে না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নৌশাদ মুসা। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্যদিকে, ভারত এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল। ফলে মঙ্গলবারের ফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী ভারতীয় শিবির। সেমিফাইনালের ধকল কাটাতে রবিবার ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন মুসা। ক্লান্তি কাটাতে হোটেলে আইস বাথও নেন সুহেল ভাটরা। সোমবার থেকেই ফাইনালের প্রস্তুতিতে নামবে ভারতীয় দল।
আরও পড়ুন: UEFA Nations League: স্পেন-বধ ইংল্যান্ডের, ইটালিকে উড়িয়ে চমক বেলজিয়ামের!
মাত্র দু‘দিনের প্রস্তুতিতেই ফাইনালে ভারত (SAFF championship)
সাফ চ্যাম্পিয়নশিপে নামার আগে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাননি নৌশাদ মুসা (SAFF championship)। মাত্র দু’দিনের প্রস্তুতি নিয়েই দলকে নিয়ে ঢাকায় পৌঁছতে হয়েছিল তাঁকে। প্রতিকূল পরিস্থিতি সামলেও দলকে ফাইনালে তুলে এনেছেন ভারতীয় কোচ। এবার সামনে পাকিস্তান। ফাইনালের আগে মুসার বক্তব্য, “ফাইনালে পাকিস্তানকে হারাতে কোনও অসুবিধা হবে না। আশা করব, ফাইনালেও ধারাবাহিকতা বজায় রাখতে পারবে দল।”



