Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মোমো খেতে কে না ভালোবাসেন (Ragi Momo)! কিন্তু সাধারণ ময়দার মোমোর বদলে যদি তৈরি করা যায় স্বাস্থ্যকর রাগি মোমো, তাহলে স্বাদ আর পুষ্টি দুটোই পাওয়া যায়। রাগি বা নাচনি আটা ক্যালসিয়াম, ফাইবার ও নানা পুষ্টিগুণে ভরপুর। বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারেন এই মজাদার রেসিপি।
লাগবে কী কী? (Ragi Momo)
রাগির আটা – ১ কাপ (Ragi Momo)
গমের আটা – ১/২ কাপ
নুন – স্বাদ অনুযায়ী
হালকা গরম জল – প্রয়োজন মতো
তেল – ১ চামচ
পুরের জন্য (Ragi Momo)
কুচানো বাঁধাকপি – ১ কাপ
কুচানো গাজর – ১/২ কাপ
ক্যাপসিকাম কুচি –১/২ কাপ
পেঁয়াজ কুচি – ১টি
রসুন কুচি – ১ চামচ
আদা কুচি – ১/২ কাপ
গোলমরিচ গুঁড়ো – সামান্য
সয়া সস – ১ চামচ (ইচ্ছেমতো)
বানাবেন কীভাবে?
প্রথমে একটি পাত্রে রাগির আটা, গমের আটা, নুন ও সামান্য তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে শক্ত মণ্ড তৈরি করুন। ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিন।
এবার কড়াইয়ে সামান্য তেল গরম করে রসুন ও আদা (Ragi Momo) ভেজে নিন। এরপর পেঁয়াজ, গাজর, বাঁধাকপি ও ক্যাপসিকাম দিয়ে হালকা নেড়ে নিন। সবজি একটু নরম হলে নুন, গোলমরিচ ও সয়া সস মিশিয়ে পুর তৈরি করুন।
মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। মাঝখানে সবজির পুর দিয়ে মোমোর আকারে ভাঁজ করে নিন। এরপর স্টিমারে ১০-১২ মিনিট ভাপে রান্না করুন।
আরও পড়ুন: Curd Summer Drinks: পাঁচ পানীয়ের কামাল! গরমে জুড়োবে প্রাণ!
গরম গরম রাগি মোমো পরিবেশন করুন টমেটো চাটনি বা ঝাল সসের সঙ্গে।


