Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: জনসাধারণের পথ অবরোধ (TMC Leader FIR) এবং যানজট সৃষ্টির অভিযোগ। তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রীদের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। গত ২৮শে জুন বেনটিঙ্ক স্ট্রিটে পথ অবরোধের ঘটনায় বিধায়ক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করল হেয়ার স্ট্রিট থানা।
কী অভিযোগ? (TMC Leader FIR)
গত ২৮শে জুন, অর্থাৎ রবিবার দুপুর ২টো বেজে ৫০ মিনিট (TMC Leader FIR) থেকে বিকেল ৪টে পর্যন্ত কলকাতার ব্যস্ততম বেনটিঙ্ক স্ট্রিট এলাকায় একটি জমায়েতকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এই জমায়েতের জেরে ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াতে চরম বাধা সৃষ্টি হয় এবং স্তব্ধ হয়ে পড়ে সাধারণ যান চলাচল। হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের।
মামলা দায়ের
এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ২৯শে জুন হেয়ার স্ট্রিট থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। যার কেস নম্বর ১২২। ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এর ২৮৫ ধারা অনুযায়ী এই এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এই ধারায় মূলত জনসাধারণের এলাকায় বা যাতায়াতের পথে বাধা সৃষ্টি করার অভিযোগ আনা হয়।
অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে শাসকদলের হেভিওয়েট নেতা তথা বিধায়ক কুণাল ঘোষ, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বিশিষ্ট আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়ের। এ ছাড়া ওই জমায়েতে উপস্থিত থাকা আরও বেশ কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও মামলা রুজু করেছে পুলিশ।


