Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অঘটন নয়! নাটকীয় নক আউটে টাইব্রেকারে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে (Germany)। জার্মানির ন্যায্য গোল বাতিল! আবারও ভার নিয়ে উঠে গেল প্রশ্ন।
বিশ্বকাপের মঞ্চে নাটকীয় মুহূর্ত (Germany)
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-তে বড় অঘটন! প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেল চার বারের চ্যাম্পিয়ন জার্মানি। মঙ্গলবার জার্মানি মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে গিয়েছিল জার্মানি। এদিনও নক আউটের নাটকীয় ম্যাচে জার্মানিকে হারিয়ে দিল প্যারাগুয়ে। প্যারাগুয়ের আটোসাঁটো ফুটবলের সামনে অকেজো হয়ে গেল জার্মান মেসিনারি। টাইব্রেকারে জোড়া শট আটকে প্যারাগুয়ের জয়ের নায়ক গোলরক্ষক অরল্যান্ডো গিল (Germany)।
ম্যাচের আগাগোড়া আধিপত্য রাখলেও খেলার বিপরীতে ৪২ মিনিটে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন এনসিসো। যদিও দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে জার্মানিকে সমতায় ফেরান হাভের্টজ। কিন্তু এরপর আর বোলের দরজা খুলতে পারেনি কোনও দলই। অতিরিক্ত সময়েও খেলার ফলাফল ছিল ১-১। অবধারিতভাবে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এদিন ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি করলেও গোল সংখ্যা আর বাড়াতে পারেননি জসুয়া কিমিচ, মেচোরা।
লড়াই হচ্ছিল মূলত প্যারাগুয়ের রক্ষণের সঙ্গে জার্মানির আক্রমণের। সারাক্ষণ দুর্গো সামলে আচমকাই কাউন্টার অ্যাটাকে উঠছিল প্যারাগুয়ে। তারই ফসল হিসেবে ৪২ মিনিটে কর্ণার থেকে দ্রুত আক্রমণ তৈরি করে প্যারাগুয়ে। মাতিয়াস গালারজার ভাসিয়ে দেওয়া বলে মাথা ছুঁইয়ে গোল করে যান বক্সের মধ্যে প্রায় অরক্ষিত থাকা হুলিয়ো এনসিসো (Germany)।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধে মরিয়া হয়ে ওঠে জার্মানি। সমতা ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জার্মানিকে। ৫৪ মিনিটে ফ্লোরিয়ান উইর্ৎজের সেন্টারে মাথা ছুঁইয়ে গোল করেন হাভার্টজ। এরপর দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও নির্ধারিত ৯০ মিনিটে আর গোলের দরজা খুলতে পারেনি।
ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এখানেও চরম নাটকীয়তা। অতিরিক্ত সময়ের ১২ মিনিটে কর্নারে থেকে ভেসে আসা বলে হেড করে জার্মানিকে এগিয়ে দেন জোনাথন তাহ। কিন্তু ভারের সাহায্য নিয়ে রেফারি সেই গোল বাতিল করে দেন। তাহ হেড করতে ওঠার সময় প্যারাগুয়ের গোলরক্ষক গিলকে ফাউল করেছেন বলে রিপ্লেতে দেখা যায়। যদিও এই ফাউল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আবারও ভার প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সর্বত্র। এরপরেও আরও তিন-তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জার্মানি। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন নাগেলসম্যানের ছেলেরা (Germany)।
নির্ধারিত এবং অতিরিক্ত সময়েও খেলার ফলাফল ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। জার্মানির কাছে ম্যানুয়েল ন্যুয়েরের মতো তারকা ও অভিজ্ঞ গোলরক্ষক থাকায় মনে হয়েছিল শেষ পর্যন্ত বাজি জিতবে জার্মানিই। কিন্তু ন্যুয়ারের মঞ্চে তারকা হয়ে উঠলেন গিল। হাভার্টজের প্রথম শট আটকে দিয়ে জার্মানিকে চাপে ফেলে দেন প্যারাগুয়েন গোলরক্ষক। জার্মানির হয়ে চতুর্থ শট নিতে আসা ওল্টেমেডকেও আটকে দেন। সেই সময় টানা তিন শটে সাফল্য পেয়ে এগিয়ে গিয়েছে প্যারাগুয়ে। কিন্তু চতুর্থ শটে এসে বাইরে মারেন প্যারাগুয়ের অ্যান্টোনিয়ো সানাব্রিয়া।
আরও পড়ুন: AJUP: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আমজনতা উন্নয়ন পার্টির তিন নেতা গ্রেফতার
পঞ্চম শটে গোল করে জার্মানির আশা জিইয়ে রাখেন নাদিম আমিরি। কিন্তু প্যারাগুয়ের ফাবিয়ান বালবুয়েনার পঞ্চম শট আটকে দিয়ে খেলা জমিয়ে দেন জার্মান গোলরক্ষক ন্যুয়ার। টাইব্রেকারেও তখন ফলাফল ৩-৩। কিন্তু জার্মানির হয়ে ষষ্ঠ শট নিতে আসা তাহ বাইরে মারেন। কিন্তু শেষ শটে গোল দিতে কোনও ভুল করেননি প্যারাগুয়ের হোসে ক্যানালে। তাঁর শট জালে জড়াতেই জার্মানির বিদায় নিশ্চিত হয়ে যায়। টাইব্রেকারে ৪-৩ (১-১) ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলল প্যারাগুয়ে (Germany)।


