Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অংশুমান চক্রবর্ত্তী, শিলিগুড়ি: টানা ভারী বৃষ্টির (Sikkim Landslide) জেরে ফের বিপর্যস্ত সিকিমের সড়ক যোগাযোগ। বাংলা সীমান্ত পেরিয়ে সিংথামের পর ১৯ মাইল ও ২০ মাইল এলাকায় বড়সড় ধস নামায় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে শিলিগুড়ি থেকে সিকিমগামী এবং সিকিম থেকে শিলিগুড়িমুখী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
যান চলাচল বন্ধ (Sikkim Landslide)
শুধু সিংথামের দিকেই নয়, রংপু-জোরেথাং সড়কের (Sikkim Landslide) মাঝামাঝি এলাকাতেও ধস নামায় ওই রাস্তাতেও যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে পূর্ব ও দক্ষিণ সিকিমের একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং পণ্যবাহী গাড়ি-সবই বিভিন্ন জায়গায় আটকে রয়েছে।
আরও পড়ুন: AJUP: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আমজনতা উন্নয়ন পার্টির তিন নেতা গ্রেফতার
ধস নামার আশঙ্কা
প্রশাসন সূত্রে জানা গেছে, অবিরাম বৃষ্টির কারণে পাহাড় থেকে এখনও পাথর ও ধস নামার আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন এবং আবহাওয়া অনুকূল হলে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হবে।


