Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একটি টেস্ট হেরে তিন ধাপ নেমে গিয়েছে শ্রীলঙ্কা এখন তারা রয়েছে ছ’নম্বরে। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত, শীর্ষে অস্ট্রেলিয়া এবং শেষে পাকিস্তান (WTC)।
WTC-র পয়েন্ট তালিকার পরিবর্তন (WTC)
এই মুহূর্তে ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে বিশ্বের মত ভারতও। তবে এর মধ্যেই আইসিসি সর্বশেষ যে পয়েন্ট তালিকা প্রকাশ করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেখানে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮টি টেস্ট খেলার পরে প্যাট কামিন্সের দলের পয়েন্ট শতাংশ ৮৭.৫০। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে প্রোটিয়াদের পয়েন্ট শতাংশ ৭৫ (WTC)।
টেস্ট ফরম্যাটে ভারতের অবস্থা খুব একটা ভাল নেই। তার প্রভাব পড়েছে এই পয়েন্ট তালিকায়ও। শুধু টেস্ট নয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও লজ্জাজনক হার হয়েছে ভারতের। এরপর সমালোচনার মুখে পড়তে হয়েছে গৌতম গম্ভীর সহ গোটা ভারতীয় দলকেই। তবে শ্রীলঙ্কার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় কিছুটা লাভবান হয়েছেন শুভমন গিলরা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউ জিল্যান্ড। ছয়টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৭২.২২। চারে রয়েছে বাংলাদেশ। তাদের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩।

আরও পড়ুন: Jahangir Khan: আবার ১০ দিনের পুলিশ হেফাজতে জাহাঙ্গীর খান ও স্ত্রী সারিকার
এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতীয় দল। ন’টি টেস্ট খেলার পর গম্ভীর বাহিনীর পয়েন্ট শতাংশ ৪৮.১৫। একটি টেস্ট হেরে তিন ধাপ নেমে গিয়েছে শ্রীলঙ্কা। এখন তারা রয়েছে ছয় নম্বরে। পয়েন্ট শতাংশ ৪৪.৪৪। তালিকায় সাত নম্বরে রয়েছে ইংল্যান্ড। নিউ জিল্যান্ডের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হারের পর তাদের পয়েন্ট শতাংশ ২৪.৩৬।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে শেষ দুই স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। ন’টি টেস্টের পর ১৪.৮১ পয়েন্ট শতাংশ নিয়ে অষ্টম স্থানে ক্যারিবিয়ানেরা। সব শেষে রয়েছে পাকিস্তান। চারটি টেস্টের পর পাকিস্তানের পয়েন্ট শতাংশ ৮.৩৩ (WTC)।


