Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডায়মন্ড হারবার মহকুমা আদালত ফের দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এবং তাঁর স্ত্রী সারিকা বিবিকে ১০ দিন করে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে (Jahangir Khan)। ইতিমধ্যেই জাহাঙ্গীর খান তিন দফায় মোট ১৬ দিনের পুলিশ হেফাজতে ছিলেন। আদালতের নতুন নির্দেশ কার্যকর হলে তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ বেড়ে মোট ২৬ দিনে পৌঁছাবে।

৫ দিনের পুলিশ হেফাজত (Jahangir Khan)
অন্যদিকে, জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি এর আগে ৫ দিনের পুলিশ হেফাজতে ছিলেন। নতুন করে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশে তাঁর মোট পুলিশ হেফাজতের মেয়াদ দাঁড়াবে ১৫ দিন। তদন্তের স্বার্থে এই অতিরিক্ত পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগামী ১০ দিনের মেয়াদ শেষ হলে তদন্তকারী সংস্থা পুনরায় পুলিশ হেফাজতের আবেদন করে কি না, নাকি তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়, সেদিকেই নজর রয়েছে এলাকার মানুষের।



