Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গ্লাসগো কমনওয়েলথ গেমসের শুরুর আগেই ভারতের জন্য এল দুর্দান্ত সুখবর (Commonwealth Games 2026)। রিংয়ে নামার আগেই দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করে ফেললেন তারকা বক্সার লভলিনা বরগোহাঁই। মহিলা বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছেন। অসমের এই অলিম্পিক পদকজয়ী ইতিমধ্যেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন।
কীভাবে এল এই সাফল্য? (Commonwealth Games 2026)
মহিলাদের ৭৫ কেজি ওজন বিভাগে ড্রয়ে ‘বাই’ পাওয়ায় কোয়ার্টার ফাইনাল খেলতে হচ্ছে না লভলিনালেকে (Commonwealth Games 2026)। ফলে তিনি সরাসরি শেষ চারে জায়গা করে নেন। কমনওয়েলথ গেমসের বক্সিং নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে পরাজিত দুই বক্সারকেই ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। এই নিয়মের সুবাদেই লভলিনার পদক পাকা হয়ে গিয়েছে।
আগামী ৩১ জুলাই সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ টুভ্যালুর টিকেবিপি তাফাকি। সেমিফাইনালের এই লড়াইয়ে জয়লাভ করতে পারলে সোনা জয়ের লড়াইয়ে নামবেন ভারতীয় এই তারকা।

ভারতের পদক সম্ভাবনা (Commonwealth Games 2026)
বার্মিংহাম গেমসে ২২টি সোনা সহ মোট ৬১টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। তবে গ্লাসগো গেমসে ইভেন্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বার্মিংহামে ১৯টি খেলা থাকলেও, গ্লাসগোয় তা কমিয়ে ১০টিতে আনা হয়েছে। বিশেষ করে শুটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি এবং ক্রিকেটের মতো পদক-বহুল ইভেন্টগুলি এই সংস্করণে না থাকায় কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়েছিল।
আশাবাদী ভারতীয় শিবির (Commonwealth Games 2026)
তবে সমস্ত আশঙ্কা উড়িয়ে দিয়ে ভারতীয় শিবির যথেষ্ট আশাবাদী। ১২৬ সদস্যের শক্তিশালী দল নিয়ে গ্লাসগোয় নেমেছে ভারত। দলে রয়েছেন নীরজ চোপড়া, মীরাবাই চানু, লভলিনা বরগোহাঁইয়ের মতো একঝাক তারকা। এ ছাড়াও অ্যাথলেটিক্স, ভারোত্তোলন, বক্সিং ও জিমন্যাস্টিক্সে ভালো ফলাফলের আশা দেখছে দেশ।
আরো পড়ুন: Kolkata Derby: ডার্বির অনলাইন টিকিট স্ক্যানে সমস্যা! তাহলে কী করতে হবে সমর্থকদের
উদ্বোধনী অনুষ্ঠানের আগেই লভলিনা বরগোহাঁইয়ের হাত ধরে আসা এই পদক নিশ্চিতভাবেই পুরো ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।



