Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রমমন্ত্রী তথা পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর কথা মত খুলে গেল কাকিনাড়া জুট মিল। পরিবহনমন্ত্রী তথা শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে আজ কাকিনাড়া জুটমিল খুলেছে(Kakinara Jute Mill)।
শ্রমিকদের ভিড় (Kakinara Jute Mill)
সকাল ৬টা থেকেই মিলের গেটে ভিড় করেন শ্রমিকরা। এই মিলে তিনটি শিফটে কাজ হওয়ায় সকাল থেকেই বিভিন্ন শিফটের শ্রমিকরা কাজে যোগ দেওয়ার আশায় মিলের সামনে উপস্থিত হন।
নোটিশ টাঙিয়ে জানিয়েছে (Kakinara Jute Mill)
তবে দীর্ঘদিন মিল বন্ধ থাকার কারণে যন্ত্রাংশের বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই মিল কর্তৃপক্ষ গেটে একটি নোটিশ টাঙিয়ে জানিয়েছে, আগামী ১৫ জুলাই পর্যন্ত মিলে মেনটেনেন্সের কাজ চলবে। ১৬ জুলাই থেকে শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন এবং নিয়মিত উৎপাদন শুরু হবে।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
শ্রমিকদের বক্তব্য
দীর্ঘদিন কর্মহীন থাকার পর আর ১৫ দিন অপেক্ষা করতে তাদের কোনও আপত্তি নেই। তাদের একটাই দাবি, স্থায়ীভাবে মিল চালু হোক এবং তারা আবার নিয়মিত কাজ ফিরে পান। শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের কথামতো অনুযায়ী, মেনটেনেন্সের কাজ শেষ হলেই কাকিনাড়া জুটমিলে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হবে।



