Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তীব্র গরমের পর এবার ভিজতে চলেছে গোটা রাজ্য। আগামী ৩ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ বলয় তৈরি হতে চলেছে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Heavy Rain Alert)।

উত্তরবঙ্গের আবহাওয়া ও সতর্কতা
গত ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
৩০ জুন থেকে ১ জুলাই (Heavy Rain Alert)
দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে। সেই সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরামর্শ (Heavy Rain Alert)
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিংয়ে ধস নামার আশঙ্কা রয়েছে। এছাড়া তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাকের মতো নদীগুলির জলস্তর বাড়তে পারে। নিচু এলাকায় জল জমার কারণে দৃশ্যমানতা হ্রাস এবং যানজট তৈরি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া ও সতর্কতা
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির তীব্রতা ক্রমান্বয়ে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১ জুলাই: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া এবং হুগলিতে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৪ থেকে ৬ জুলাই (নিম্নচাপের প্রভাব): ৩ জুলাই নিম্নচাপ তৈরির পর ৪ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাবে। ৪ জুলাই দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। ৫ ও ৬ জুলাই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) লাল/কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে কলকাতা, হাওড়া ও হুগলিতেও ভারী বৃষ্টি হতে পারে।
মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা (Heavy Rain Alert)
নিম্নচাপের জেরে আগামী ৩ জুলাই ২০২৬ থেকে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল থাকবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩৫-৪৫ কিমি থেকে সর্বোচ্চ ৫৫ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। তাই ৩ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
আবহাওয়া দফতরের সাধারণ নির্দেশিকা, ১. বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় না নিয়ে নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নিন। ২. বিদ্যুতের খুঁটি বা জলাশয় থেকে দূরে থাকুন। ৩. তীব্র বৃষ্টির সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ মেনে চলুন।



