Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের আশ্বাস। শিলিগুড়ির(Siliguri) বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের উদ্যোগে ফের অনুষ্ঠিত হল জনপ্রিয় কর্মসূচি “সরাসরি শঙ্কর”। রবিবার সকাল থেকেই শিলিগুড়ির ওয়াইএমএ মাঠে দেখা গেল মানুষের ভিড়। শুধু শিলিগুড়ি নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ ছুটে এসেছেন নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে।
“সরাসরি শঙ্কর” কর্মসূচি(Siliguri)
রাজ্যে পরিবর্তনের পর গত মে মাসে শিলিগুড়িতে(Siliguri) শুরু হয়েছিল “সরাসরি শঙ্কর” কর্মসূচি। প্রথম দিনেই ব্যাপক সাড়া মেলে সাধারণ মানুষের কাছ থেকে। বিধায়ক তখনি জানান এই কর্মসূচি প্রত্যেক মাসেই করা হবে।

ওয়াইএমএ মাঠে ভিড়(Siliguri)
রবিবার সকাল থেকেই ওয়াইএমএ মাঠে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। একে একে নিজেদের সমস্যা, অভিযোগ এবং বিভিন্ন দাবি তুলে ধরেন তাঁরা। আর সেই সব কথা মনোযোগ দিয়ে শুনে নিজ হাতে নোট করতে দেখা যায় মন্ত্রী শঙ্কর ঘোষকে। পাশাপাশি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাসও দেন তিনি। তিনি জানান গত সরকারের এত অভিযোগ, দুর্নীতি একদিনে সমাধান না হলেও ধীরে ধীরে সব সমাধান হবে । তবে তোলাবাজি, দুর্নীতি আর চলবে না , যেখানেই দুর্নীতি তোলাবাজি হবে সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, সমাধানের পথ আমরা বের করব।

বহু অভিযোগ জমা হয়েছে
এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষক, পুলিশ কর্মী-সহ নানা পেশার মানুষ উপস্থিত হয়ে অভিযোগ জমা দিয়েছে ।প্রথম ৫০ জন নিবন্ধিত ব্যক্তিকেই অভিযোগ জানানোর সুযোগ দেওয়া হয়েছে আজ । জমি সংক্রান্ত সমস্যা বিশেষ করে উঠে এসেছে এই কর্মসূচি থেকে।
আরো পড়ুন: Shankar Ghosh: মন্ত্রী হয়েও বড্ড সাধারণ জীবনযাত্রা শিলিগুড়ির এই বিধায়কের
ব্যাপক জনপ্রিয়তা অর্জন
শহরের রাজনৈতিক ও সামাজিক পরিসরে এই ধরনের উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন অনেকেই। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই কর্মসূচি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে আগামী দিনেও “সরাসরি শঙ্কর” ঘিরে মানুষের আগ্রহ যে আরও বাড়বে, তা বলাই যায়।
আরো পড়ুন: Murshidabad: নয় বস্তা গাঁজা সহ গ্রেফতার দুই, জলঙ্গিতে পুলিশের সাফল্য


