Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নাগরাকাটার ভগৎপুর চা বাগানে ছাগলের টোপে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, চাঞ্চল্য এলাকায় (Nagarkata)। ফের বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নাগরাকাটার ভগৎপুর চা বাগান এলাকায়।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে (Nagarkata)
বৃহস্পতিবার সকালে ভগৎপুর চা বাগানের ১৪ নম্বর সেকশনে পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় চা-শ্রমিকরা প্রথমে বাঘের গর্জন শুনতে পান। এরপর ঘটনাস্থলের কাছে গিয়ে তাঁরা দেখতে পান, একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ বনদপ্তরের খাঁচায় আটকা পড়েছে।
বনদপ্তরকে জানানো হয় (Nagarkata)
ঘটনার খবর সঙ্গে সঙ্গে বনদপ্তরকে জানানো হয়। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। প্রাথমিকভাবে অনুমান, লোকালয়ে ঢুকে পড়া চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধারের উদ্দেশ্যেই আগে থেকে ওই এলাকায় খাঁচা পাতা হয়েছিল।উদ্ধার করে গরু মারা জাতীয় উদ্যান প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। শারীরিক পরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য পরীক্ষা শেষে চিতাবাঘটিকে উপযুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। ঘটনাকে কেন্দ্র করে চা বাগান এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।



