Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মাদক পাচারের বড়সড় ছক বানচাল করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Sealdah)। শিয়ালদহ স্টেশন সংলগ্ন এন্টালি থানা এলাকা থেকে ১০২ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম তড়িৎ মজুমদার (৫২)। তিনি নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত দেবনাথপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর (Sealdah)
গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ এলাকায় অভিযান চালান এসটিএফ-এর গোয়েন্দারা। সেখানে সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করার সময় তড়িৎ মজুমদারকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় আনুমানিক ১০২ গ্রাম ওজনের নিষিদ্ধ মাদক হেরোইন।
গ্রেপ্তার করা হয় (Sealdah)
মাদক উদ্ধারের পর ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এন্টালি থানা এলাকায় অবস্থিত এসটিএফ থানায় ১ জুলাই, ২০২৬ তারিখে ২১(b)/২৯ NDPS (Narcotic Drugs and Psychotropic Substances) আইনে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে ১০২ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার নদিয়ার এক ব্যক্তি।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
ধৃত ব্যক্তি এই মাদক কোথা থেকে এনেছিল এবং কলকাতার কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই চক্রের পেছনে আন্তঃজেলা বা আন্তর্জাতিক কোনো বড় মাদক পাচার চক্রের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত প্রক্রিয়া জারি রাখা হয়েছে।



