Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিবেদন সুপর্ণা ঘোষ:রাজ্যের রাজনৈতিক পালাবদলের আঁচ এবার সোনামুখীর রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতে। ঘাসফুল শিবিরকে সরিয়ে পঞ্চায়েতের দখল নিল বিজেপি। বোর্ড গঠনের পরই দুর্নীতি নিয়ে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান মমতা মাঝি (Radhamohanpur)।
উড়ে গিয়েছে ঘাসফুল শিবির (Radhamohanpur)
২০২৬ বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ে রীতিমতো খড় কুটোর মত উড়ে গিয়েছে ঘাসফুল শিবির । তারপর থেকেই একের পর এক পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানরা ইস্তফা দিচ্ছে এবং প্রত্যেকটা পঞ্চায়েত বিজেপির দখলে আসছে । বিজেপির সেই তালিকায় আরো একটি নতুন সংযোজন হলো সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েত ।
পঞ্চায়েত প্রধান মমতা মাঝি (Radhamohanpur)
বৃহস্পতিবার ব্লক প্রশাসনের উপস্থিতিতে রাধামোহনপুর পঞ্চায়েতের বোর্ড গঠন হলো । নতুন পঞ্চায়েত প্রধান হলেন মমতা মাঝি । প্রধান হিসেবে নির্বাচিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে করা হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান মমতা মাঝি । তিনি বলেন , সাধারণ মানুষদের উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য । তবে আগের সরকারের আমলে এই পঞ্চায়েতে যদি কোন দুর্নীতি হয়ে থাকে তাহলে কাউকে রেয়াত করা হবে না প্রত্যেকের কঠোর শাস্তি হবে।

লাভ করেছিল পদ্ম শিবির (Radhamohanpur)
২০২৩ পঞ্চায়েত নির্বাচনে রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২৩ টি সংসদের মধ্যে ১৩ টি সংসদে জয়লাভ করেছিল ঘাসফুল শিবির এবং দশটি সংসদে জয় লাভ করেছিল পদ্ম শিবির । স্বাভাবিকভাবেই ঘাসফুল শিবিরের পঞ্চায়েত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রমা দাস । ২০২৬ সালে রাজ্যে পালাবাদল হলে পদ্ম শিবির ক্ষমতায় আসে এবং তারপর ২৯শে মে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান রমা দাস স্থফা দেন এবং তারপর অন্যান্য পঞ্চায়েত সদস্যরা ইস্তফা আনেন এবং আজ পঞ্চায়েতের বোর্ড গঠন হয় ।
পঞ্চায়েত সদস্য সমর্থন (Radhamohanpur)
নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান মমতা মাঝিকে বারো জন পঞ্চায়েত সদস্য সমর্থন করেন। পঞ্চায়েতের বোর্ড গঠনের পরেই গেরুয়া আবির খেলায় মেতে উঠেন বিজেপির কর্মী সমর্থকরা । নবনির্বাচিত পঞ্চায়েত প্রধানকে গলায় ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয় এবং প্রত্যেকেই মেতে উঠেন গেরুয়া আবির খেলায় ।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপির কনভেনার চঞ্চল সরকার , সোনামুখী গ্রামীণ মন্ডল দুই এর বিজেপির সভাপতি লক্ষ্মণ কান্ডার , সোনামুখী বিধানসভার আইটি কনভেনার অক্ষয় সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা ।



