Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত সরকার বিদেশে বসবাসকারী ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ডধারীদের জন্য ইলেকট্রনিক ওসিআই কার্ড চালু করেছে(India e-OCI Card)। পাশাপাশি বিদেশি অনুদান নিয়ন্ত্রণে এফসিআরএ (FCRA) 2.0 নামে একটি নতুন ডিজিটাল পোর্টালও উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুই উদ্যোগের সূচনা করেন।
ইলেকট্রনিক ওসিআই কার্ড চালু (India e-OCI Card)
ব্যুরো অব ইমিগ্রেশন জানিয়েছে, এখন থেকে ওসিআই কার্ডধারীদের সব সময় কাগজের বুকলেট বহন করতে হবে না। তারা মোবাইলে ডিজিটাল e-OCI কার্ড ডাউনলোড করে বিমান সংস্থা বা ইমিগ্রেশন চেকপোস্টে দেখাতে পারবেন।
অমিত শাহ জানান, এই উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ৫০ লক্ষেরও বেশি ওসিআই কার্ডধারী উপকৃত হবেন। এতে কাগজপত্র বহনের ঝামেলা কমবে, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কাও থাকবে না। পাশাপাশি রিয়েল-টাইম যাচাইয়ের মাধ্যমে ইমিগ্রেশন প্রক্রিয়া আরও দ্রুত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, নতুন ওসিআই প্ল্যাটফর্মে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং অনুমোদনের পর e-OCI কার্ড ডাউনলোড সব কাজই অনলাইনে করা যাবে।
আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন অমিত শাহ। ২০ বছর বা তার বেশি বয়সী ওসিআই কার্ডধারীদের নতুন পাসপোর্ট পেলেই আর নতুন ওসিআই বুকলেট করতে হবে না। শুধু অনলাইন পোর্টালে নতুন পাসপোর্টের তথ্য আপডেট করলেই হবে।
কীভাবে ডাউনলোড করবেন e-OCI কার্ড?
OCI Services পোর্টালে লগ ইন করুন
নতুন ব্যবহারকারী হলে নিবন্ধন করুন
ড্যাশবোর্ডে e-OCI অপশনে যান
Generate e-OCI Card-এ ক্লিক করুন
কার্ড তৈরি হলে সেটি ডাউনলোড করে মোবাইলে সংরক্ষণ করুন (India e-OCI Card)
আরও পড়ুন: Europe Heatwave: ইউরোপের তাপপ্রবাহ: ভারতে কোন প্রভাব?
তবে ব্যুরো অব ইমিগ্রেশন স্পষ্ট করেছে, আগে ইস্যু করা সমস্ত ফিজিক্যাল ওসিআই কার্ড আগের মতোই বৈধ থাকবে(India e-OCI Card)। তাই যাদের কাছে পুরনো ওসিআই বুকলেট রয়েছে, তাদের তাৎক্ষণিকভাবে নতুন ডিজিটাল কার্ড নেওয়া বাধ্যতামূলক নয়।



