Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে (Taylor Swift Marriage) প্রেমিক ট্রাভিস কেলসির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আন্তর্জাতিক পপতারকা টেলর সুইফ্ট। নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সম্পন্ন হয়েছে এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান। যদিও এখনও পর্যন্ত টেলর সুইফ্ট বা ট্রাভিস কেলসি-কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করেননি।
‘জাস্ট ম্যারেড (Taylor Swift Marriage)
জানা গিয়েছে, অনুষ্ঠানটি সম্পূর্ণ গোপনীয়তার মধ্যে (Taylor Swift Marriage) আয়োজন করা হয়। শেষ মুহূর্ত পর্যন্ত আয়োজকদের তরফেও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবুও সকাল থেকেই ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে ভিড় জমান হাজার হাজার অনুরাগী। বিয়ে সম্পন্ন হওয়ার পর স্টেডিয়ামের বিশাল ডিজিটাল পর্দায় ‘Just Married’ লেখা ভেসে ওঠে বলে দাবি করা হয়েছে, যা ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে উপস্থিত ভক্তদের মধ্যে।
কী জানা গেছে? (Taylor Swift Marriage)
খবরে আরও দাবি করা হয়েছে, অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। প্রচলিত রীতি ভেঙে বর-কনে কোনও ব্রাইডসমেড বা গ্রুমসম্যান রাখেননি। টেলরের ‘ম্যান অব অনার’ ছিলেন তাঁর ভাই অস্টিন সুইফ্ট এবং ট্রাভিসের ‘বেস্ট ম্যান’-এর দায়িত্ব সামলান তাঁর ভাই, প্রাক্তন এনএফএল তারকা জেসন কেলসি।
আরও পড়ুন: WB Weather Forecast: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রবিবার থেকে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে
অনুষ্ঠানে ক্যামিলা কাবেলো, হিউ গ্র্যান্ট, ডাকোটা জনসন, জেসিকা চ্যাস্টেন, কার্লি ক্লস-সহ বিনোদন ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়েছে। নিরাপত্তা ছিল অত্যন্ত কড়া। অতিথিদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনুষ্ঠানের ভিতরের ছবি বা ভিডিও কার্যত প্রকাশ্যে আসেনি। তবে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির সত্যতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। অনেকের দাবি, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি হতে পারে।


