Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শেষ ট্রেডিং সেশনেও ইতিবাচক পরিবেশে লেনদেন হয়েছে দেশের শেয়ার মার্কেটে (Stock Market)।
স্টক মার্কেটে ইতিবাচক আবহ (Stock Market)
ভারতের শেয়ার বাজার টানা তিন ধরে বৃদ্ধির মুখ ধরেছে। শেষ ট্রেডিং সেশনেও দালাল স্ট্রিট সাক্ষী থেকেছে ইতিবাচক পরিবেশের। তবে এই দিন মার্কেটের শুরুতে সূচকগুলি বেশ উপরে থেকে শুরু করলেও শেষ দিকে কিছুটা কমে যায়। তবে এরপরেও এখনও ইতিবাচক রয়েছে স্টক মার্কেট (Stock Market)।
শুক্রবার সেনসেক্স ২৬২ পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছে ৭৭,৭৬৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি৫০ ৯৫ পয়েন্ট বেড়ে এই দিনের লেনদেন শেষ করেছে ২৪,২৭০ পয়েন্টের উপরে। এই উত্থানের ফলে বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির মোট বাজার ৪৪,১৫৫ কোটি টাকা বেড়ে প্রায় ৪৮০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে একদিনে। বৃহত্তরও বাজারেও দিনের শুরুটা ভাল হলেও পরে মিশ্র ছবি দেখা গেছে। নিফটি ১০০-র গ্রাফ দিনের শেষে সামান্য পতন হয়ে বন্ধ হয়েছে লাল হয়ে। নিফটি স্মলক্যাপ ১০০ সূচক অল্প বৃদ্ধি হয়ে যাত্রা শেষ করেছে (Stock Market)।

কেন এই টানা উত্থান?
১) ফেডের সুদের হার বৃদ্ধির উদ্বেগ হ্রাস
মার্কিন শ্রমবাজারের সাম্প্রতিক তথ্য প্রত্যাশার তুলনায় কিছুটা দুর্বল হওয়ায় মার্কিন ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার বাড়ানোর পথে হাটবে না বলেই আশা করা হচ্ছে। আর এই কারণেই বিশ্বের বাকি বাজারের পাশাপাশি ভারতের শেয়ার বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে (Stock Market)।
২) ডলারের তুলনায় টাকা শক্তিশালী হয়েছে
শুক্রবার প্রাথমিক লেনদেনে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকা ১৩ পয়সা শক্তিশালী হয়ে রয়েছে ৯৫.২২-এ। এখানেও রয়েছে দুর্বল মার্কিন কর্মসংস্থান। এর জেরে ডলারের সূচক কমেছে।
আরও পড়ুন: Dhupguri: জলাশয়ে কংক্রিটের নির্মাণের অভিযোগ, ধূপগুড়িতে চাঞ্চল্য
৩) বিদেশি লগ্নিকারীদের বিক্রির চাপ কমেছে
বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বৃহস্পতিবারও বিক্রেতা ছিলেন তবে তাঁদের নিট বিক্রির পরিমাণ ছিল প্রায় ৩১২ কোটি টাকা। আর সেটা পশ্চিম এশিয়ার যুদ্ধের সময়কার ব্যাপক বিক্রির তুলনায় অনেকটাই কম আর এর ফলে বাজারের চাপও অনেকটা কমেছে।
৪) আইটি শেয়ারে কেনাকাটা বেড়েছে
টিসিএস, ইনফোসিস এবং এইচসিএল টেক-এর মতো বড় আইটি সংস্থার শেয়ারে শক্তিশালী কেনাকাটা দেখা গিয়েছে এই দিন। সপ্তাহের শুরুতে ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ার পর এই শেয়ারগুলিতে ফের ক্রেতাদের আগ্রহ বাড়ায় বাজারে ইতিবাচক মনোভাব তৈরিতে সক্ষম হয়েছে আর এর জন্য ইতিবাচক প্রভাব পড়েছে মার্কেটে (Stock Market)।


