Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তিন ম্যাচের পর আজ ম্যানচেস্টারে দ্বিতীয় ম্যাচে কি জয়ের মুখ দেখতে পারবে টিম ইন্ডিয়া (IND vs ENG)?
জয়ের খোঁজে ভারতীয় শিবির (IND vs ENG)
শ্রেয়স আইয়ার ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার নেওয়ার পর থেকে এখনও জয়ের মুখ দেখেনি ভারতীয় দল। আয়ারল্যান্ডের কাছে চুনকাম হওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য গম্ভীর বাহিনীর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর আজ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত (IND vs ENG)।
নেতৃত্বের দায়িত্ব বদলের পর টানা তিন ম্যাচে জয় অধরা ভারতের। এখন ভারতীয় সমর্থকদের মনে একটাই প্রশ্ন তিন ম্যাচ পর কি জয়ের মুখ দেখতে পারবে ভারতীয় দল? টেস্টের পর টি-টোয়েন্টি ফরম্যাটেও আয়ারল্যান্ডের কাছে এই হার এখন ভারতীয় দল এবং তার সমর্থকদের জন্য মোটেও সুখের নয়।

আরও পড়ুন: Islampur: ড্রোনের নজরে ইসলামপুর যৌনপল্লী! পুলিশের অভিযানে উদ্ধার ১৭ নাবালিকা
আয়ারল্যান্ড সিরিজ থেকেই জল্পনা চলছে বৈভব সূর্যবংশীর সিনিয়র ভারতীয় টিমে অভিষেক নিয়ে। আজ বৈভবের সেই বহুকাঙ্খিত অভিষেক হবে কি না, সে দিকেও নজর থাকবে ক্রিকেট মহলের। আগের ম্যাচে রান পেয়েছেন অভিষেক শর্মা। তাঁকে বাদ দেওয়ার কারণ নেই আবার অন্যদিকে সঞ্জু রান পাচ্ছেন না।

অন্য ওপেনার সঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ পেতে পারেন ১৫ বছরের এই তরুণ প্রতিভা। সে ক্ষেত্রে কিপিং করতে হবে ঈশান কিষাণকে। ঘটনাচক্রে রানের মধ্যে নেই সঞ্জু (১, ০, ৫) বা ঈশান (০, ১২, ১) কেউই। এর মধ্যেই ইংল্যান্ড দলে ফিরছেন জোফ্রা আর্চার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিলেন তিনি। এখন দেখার এই চ্যালেঞ্জ সামলে জয় পায় কিনা ভারতীয় শিবির (IND vs ENG)।


