Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বর্তমানে শনি ও (Vish Yog 2026) চন্দ্রের বিশেষ সংযোগের ফলে একটি অশুভ বিষ যোগ সক্রিয় রয়েছে। এই যোগের প্রভাব ৮ জুলাই বিকেল পর্যন্ত কিছু রাশির জাতক- জাতিকাদের জীবনে মানসিক চাপ, কর্মক্ষেত্রে বাধা এবং পারিবারিক অশান্তির কারণ হতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।
কোন কোন রাশির জীবনে চাপ? (Vish Yog 2026)
- বিশেষজ্ঞদের মতে, এই সময়ে মিথুন রাশির জাতকদের (Vish Yog 2026) কর্মক্ষেত্রে বাড়তি চাপ ও ঊর্ধ্বতনদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিষয়েও সংযত থাকা জরুরি। সিংহ রাশির ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ, স্বাস্থ্যজনিত সমস্যা এবং ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
- কন্যা রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য বা প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অংশীদারিত্বে ব্যবসা করলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবার পরামর্শ দেওয়া হয়েছে। ধনু রাশির ক্ষেত্রে আর্থিক চাপ, হঠাৎ খরচ এবং পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। তাই বড় আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত কয়েকদিন পিছিয়ে দেওয়াই ভালো বলে মত জ্যোতিষীদের।
- অন্যদিকে, মীন রাশির উপর এই যোগের প্রভাব তুলনামূলক বেশি পড়তে পারে। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা এবং সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া এবং অযথা তর্ক-বিতর্ক বা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Subhashree Ganguly: “শাস্তির অভাব…” বারুইপুর কাণ্ড নিয়ে সরব শুভশ্রী
জ্যোতিষশাস্ত্রের মতে, ৮ জুলাই চন্দ্র রাশি পরিবর্তন করলে এই বিষ যোগের প্রভাবও শেষ হবে। ততদিন পর্যন্ত সংযম, সতর্কতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখাই শ্রেয়।
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রভিত্তিক প্রচলিত বিশ্বাস ও গণনার উপর ভিত্তি করে তৈরি। KTV বাংলা এই দাবিগুলির বৈজ্ঞানিক সত্যতা বা নির্ভুলতার নিশ্চয়তা দেয় না। পাঠকদের নিজস্ব বিবেচনা অনুযায়ী বিষয়টি গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।


