Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অবিরাম বর্ষণের জেরে ত্রিপুরার (Tripura Flood) একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। ঊনকোটি, ঢলাই এবং খোয়াই জেলায় জল ঢুকে পড়ায় হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।
সরকারি তথ্য অনুসারে (Tripura Flood)
সরকারি তথ্য অনুযায়ী, টানা বর্ষণের ফলে (Tripura Flood) রাজ্যের অন্তত ৪,০২৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার জেরে ১১ হাজারেরও বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। যদিও এখনও পর্যন্ত বৃষ্টি বা বন্যার কারণে কোনও প্রাণহানির খবর মেলেনি, তবুও প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না।
ক্ষতিগ্রস্ত একাধিক জেলা
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঊনকোটি জেলা। সেখানে ৩৫টি ত্রাণশিবিরে ৬ হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া খোয়াই ও ঢলাই জেলায়ও একাধিক ত্রাণশিবির খুলে প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদে রাখা হয়েছে। উত্তর ত্রিপুরাতেও একটি ত্রাণশিবির চালু করা হয়েছে।
আরও পড়ুন: Suvendu Adhikari: মুর্শিদাবাদের ভাগ্য বদলাবে? গঙ্গাভাঙন রুখতে ২,৫০০ কোটি টাকার ঘোষণা শুভেন্দুর
এদিকে মনু নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। যদিও কিছু এলাকায় জলস্তর সামান্য কমেছে, তবুও নতুন করে বৃষ্টির পূর্বাভাস পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। খোয়াই জেলার বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনাও সামনে এসেছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।


