Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার বহরমপুরে প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুর্শিদাবাদ জেলা শাসক, দুই পুলিশ সুপার, রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ, জেলার বিধায়করা।
বেঠক করে জানিয়েছেন (Suvendu Adhikari)
শুভেন্দু অধিকারী বেঠক করে জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে ডেভলপমেন্ট নিয়ে আলোচনা করা হল। দু’মাসের মধ্যে গঙ্গা ভাঙন নিয়ে মালদা ও মুর্শিদাবাদ জেলার ভাঙন নিয়ে ৩৫০০ কোটি টাকা করা হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলার জন্য ২৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, ফরাক্কা থেকে ভগবানগোলা লালগোলা কাজ হবে। ২০২৭ সালে মধ্যে ভাঙন অধ্যুষিত এলাকা এবার মুক্তি পাবে।
আবেদন করেছেন ১২ লক্ষ (Suvendu Adhikari)
শুভেন্দু অধিকারী এও জানিয়েছেন, ১৫ লক্ষ অন্নপূর্ণা আবেদন করেছেন ১২ লক্ষ অন্নপূর্ণা পাওয়া গিয়েছে। বিভিন্ন রাজ্যের আছে মুর্শিদাবাদ জেলা থেকে পরিযায়ী শ্রমিকরা। তাই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে মুর্শিদাবাদ জেলাতে। একাধিক সামাজিক প্রকল্পে যুক্ত করা হবে। আয়ুষ্মান ভারতে অন্তর্ভুক্ত করা হবে। বিশ্বকর্মা, সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে যুক্ত করা হলে মাসে ১৫ হাজার টাকা রোজগার করতে পারবেন সেই পরিবার।
মুর্শিদাবাদ জেলাতে দুর্নীতি (Suvendu Adhikari)
এছাড়াও মুর্শিদাবাদ জেলাতে ব্যাপকভাবে দুর্নীতি করা হয়েছে। যে ক্রেডিনশিয়াল দেওয়া হয়েছে তা ভুয়ো। এমনকি sc st নয় তারা লক্ষ্মী ভান্ডার নিয়েছে, তার জন্য আগের সরকার দায়ী। আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিংক করতে গিয়ে সমস্যা হয়েছে। দুটো মাস আমরা সময় নিয়েছি, ফলস যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চিকিৎসা ব্যবস্থা করা হবে
মুর্শিদাবাদ জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপর নির্ভর করে থাকেন রোগীরা। তাই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে সব রোগী রেফার হয়। ৫ জন সিনিয়র ডাক্তার দেওয়া হল, নিউরোলজিস্ট দেওয়া হল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও চিকিৎসা ব্যবস্থা করা হবে। আগামী তিনমাসের মধ্যে উন্নয়ন ভরে যাবে এই জেলা।
অনুপ্রবেশকারী ক্ষেত্রে কোন ক্ষমা নেই
পুলিশ কে বলা হয়েছে অবৈধ অনুপ্রবেশকারী ক্ষেত্রে কোন ক্ষমা নেই। এত সামাজিক অবক্ষয় ঘটছে, এর জন্য ড্রাগের রমরমা চলছে। ইতি মধ্যেই বিএসএফ কে ৩৬১ একর জমি দেওয়া হয়েছে যা অন্য জেলার তুলনায় অনেকটাই অগ্রগতি করেছে। পুলিশ কে পরিস্কার বলা হয়েছে শক্তিপুর, রেজিনগর, বেলডাঙা সামশেরগঞ্জ ঘটনা ঘটলে কাওকে ফোন করার দরকার নেই, পুলিশ কুইক অ্যাকশন নিতে হবে। অনেক হিন্দু সরনার্থী আছে তাদের কে অবিলম্বে জেল থেকে মুক্তি দিতে হবে।
আরও পড়ুন: Debraj Chakraborty: তোলাবাজি থেকে ভিন রাজ্যে বিনিয়োগ! দেবরাজ কাণ্ডে আর কী কী তথ্য উঠে আসছে?
কীরিটেশ্বরী মন্দির (Suvendu Adhikari)
এছাড়াও কীরিটেশ্বরী মন্দির নিয়ে আলোচনা করা হয়েছে। বাস পুড়িয়ে দেওয়া, রেল লাইন জ্বালানো এগুলো অতিত ।নারী সুরক্ষা থেকে কন্যা সুরক্ষা পুলিশ কে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে জেলার পুলিশকে। ভুয়ো জন্ম শংসাপত্র ইসুতে খড়গ্রাম ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে সিআইডি তদন্ত করছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



