Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: প্রিমিয়াম পুরুষদের পোশাকের ব্র্যান্ড ক্যাডিনি ইতালি কলকাতায় তাদের বহু প্রতীক্ষিত অটাম-উইন্টার ২০২৬ কালেকশন এবং নতুন ‘ক্যাডিনি সিগনেচার লাইন’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল(Kolkata Cadini)। নিউটাউনের এক অভিজাত হোটেলে এই নতুন কালেকশনের উদ্বোধন করা হল।
ইতালির ক্যাডিনির বহু প্রতীক্ষিত কালেকশন(Kolkata Cadini)
কলকাতায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ক্যাডিনি ইতালির নতুন অটাম-উইন্টার ২০২৬ কালেকশন এবং ‘ক্যাডিনি সিগনেচার লাইন’ আত্মপ্রকাশ করল। এই নতুন সংগ্রহে রয়েছে প্রিমিয়াম লাক্সারি টেরি-উল স্যুটিংস এবং প্রিমিয়াম নন-আয়রন শার্ট, যা আধুনিক রুচির ক্রেতাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিয়ারাম সিল্ক মিলস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রমেশ পোদ্দার, ক্যাডিনি ইতালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রীধর সোনি এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অরুণ নায়ক(Kolkata Cadini)। তাঁদের উপস্থিতিতে নতুন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
আরও পড়ুন: DJ Case Abhishek: ডিজে মামলায় আরও বিপাকে অভিষেক: সাফ জানাল হাইকোর্ট
সংস্থার দাবি, ইতালীয় ঐতিহ্য, আধুনিক কারিগরি দক্ষতা এবং উন্নত ফিনিশিং প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে এই নতুন সিগনেচার লাইন(Kolkata Cadini)। প্রিমিয়াম মানের কাপড়, আরামদায়ক ফিট এবং আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে গ্রাহকদের কাছে এক নতুন অভিজ্ঞতা তুলে ধরাই এই কালেকশনের মূল লক্ষ্য।



