Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: বারুইপুরে গণপিটুনিতে নিহত (Suvendu on Baruipur) যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি ও বৃদ্ধ বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান – ওই পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার। তাঁদের বাড়িও মেরামত করে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য (Suvendu on Baruipur)
চার দিনের ব্যবধানে ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu on Baruipur)। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পরেই বারুইপুরেকান্ডে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বারুইপুরেকান্ডে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ। এদিনও সেই একই কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মুখে। সেইসঙ্গে গণপিটুনিতে যুক্ত দোষীদের চরম শাস্তি নিশ্চিত করার কথাও জানিয়েছেন শুভেন্দু।
ইন্দ্রজিতের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী (Suvendu on Baruipur) বলেন, “নাম, পরিচয় দেখে ইন্দ্রজিৎকে খুন করা হয়েছে। ভোটে যারা হেরেছে তাদের উসকানিতে খুন। ব়্যাডিকাল, মৌলবাদীরাও থাকতে পারে। অতিবামের ষড়যন্ত্রেও খুন হতে পারেন। যাদের ছবি দেখা গিয়েছে। সকলকে গ্রেপ্তার করেছে। দিঘা, বকখালি থেকে তুলেছে। একটা ৩৫ বছরের অবিবাহিত যুবককে যেভাবে হাত-পা বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে। তাতে ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে পেয়ার, মহব্বত নয়।”
সন্তান হারানোর শোক
শনিবার গণপিটুনিতে নিহতের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যুবকের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরিও দেওয়া হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের বাবার বার্ধক্য ভাতা এবং মায়ের অন্নপূর্ণা ভান্ডার চালু করে এই পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সন্তান হারানোর শোক তো রয়েছেই, তবে মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়ানোয় কিছুটা হলেও আশার আলো দেখছেন ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা-মা। মুখ্যমন্ত্রীর ভূমিকায় ভরসা রাখছেন নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাও।
আরও পড়ুন: Moo Deng turns 2: দুই বছরে পা ‘মু ডেং’-এর, থাইল্যান্ডজুড়ে উৎসবে মেতেছেন ভক্তরা
তবে শুধু গণপিটুনিতে যুক্ত দোষীদের চরম শাস্তি কিংবা আর্থিক সাহায্যেই নয় মেরামত করে দেওয়া হয়েছে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িও।


