Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় রেলের এসি কামরায় যাত্রীদের জন্য (Train Linen Theft) দেওয়া বেডরোল ও অন্যান্য শয্যাসামগ্রী চুরি হওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। তথ্যের অধিকার আইনের আওতায় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের শুরু থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত দেশের বিভিন্ন ট্রেনে বিপুল পরিমাণ বালিশ, চাদর, তোয়ালে, কম্বল এবং বালিশের ওয়ার নিখোঁজ হয়েছে। এই ঘটনায় রেলের আর্থিক ক্ষতির পরিমাণও কয়েকশো কোটি টাকার ঘরে পৌঁছেছে।
শয্যাসামগ্রী হারানোর ঘটনা (Train Linen Theft)
রাতের দূরপাল্লার এসি ট্রেনে যাত্রীদের আরামদায়ক সফরের (Train Linen Theft) জন্য নিয়মিতভাবে বালিশ, দুটি চাদর, একটি কম্বল এবং দুটি তোয়ালে সরবরাহ করা হয়। করোনা পরিস্থিতিতে কিছু সময়ের জন্য এই পরিষেবা বন্ধ থাকলেও ২০২২ সালের জানুয়ারি থেকে তা আবার চালু হয়। এরপর থেকেই শয্যাসামগ্রী হারানোর ঘটনা দ্রুত বাড়তে শুরু করেছে।
পরিসংখ্যান বলছে
সবচেয়ে বেশি উধাও হয়েছে তোয়ালে। এরপর রয়েছে চাদর, বালিশের ওয়াড়, কম্বল এবং বালিশ। গত কয়েক বছরে এই ধরনের চুরির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। দেশের একাধিক রেল জোন ও ডিভিশন থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, কয়েকটি নির্দিষ্ট ডিভিশনে চুরির সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এর ফলে শয্যাসামগ্রী সরবরাহকারী সংস্থাগুলিকেও বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। অনেক ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের উপরও ক্ষতিপূরণের চাপ পড়েছে।
রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, কিছু যাত্রী অসাধু উপায়ে এই সামগ্রী নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় কর্মীদের বিশেষ প্রশিক্ষণ, যাত্রীদের সচেতনতা বৃদ্ধি এবং স্টেশন ও ট্রেনে সিসিটিভি নজরদারি আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের চুরি রুখতে কঠোর পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছে রেল প্রশাসন।


