Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ডুয়ার্সে ফের লোকো পাইলটদের তৎপরতায় রক্ষা পেল একটি বুনো হাতির প্রাণ (Indian Railways)। মঙ্গলবার ভোর প্রায় ৩টা ৪০ মিনিটে, ক্যারন ও বানারহাট স্টেশনের মাঝামাঝি ৮৪/৮ পিলারের সামনে আপ লাইট ইঞ্জিন নিয়ে যাওয়ার সময় লোকো পাইলট রাজীব রায় এবং সহকারী লোকো পাইলট ডি. জে. সরকার রেললাইনের একেবারে পাশে একটি হাতিকে চলাফেরা করতে দেখেন।
দুর্ঘটনা এড়ানো সম্ভব (Indian Railways)
পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা সঙ্গে সঙ্গে ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করে ট্রেনটি থামিয়ে দেন। প্রায় ১৫ মিনিট ঘটনাস্থলে অপেক্ষা করার পর হাতিটি নিরাপদে জঙ্গলে ফিরে গেলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। লোকো পাইলটদের এই তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রেল সূত্রে জানা গেছে (Indian Railways)
গত এক মাসে আলিপুরদুয়ার–শিলিগুড়ি রেলপথে লোকো পাইলটদের সতর্কতার ফলে ৫০টিরও বেশি বন্যপ্রাণী, যার মধ্যে হাতি ও হরিণও রয়েছে, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে (Indian Railways)
লোকো পাইলটদের নিয়মিত সচেতনতামূলক প্রশিক্ষণ, নির্ধারিত গতিসীমা কঠোরভাবে মেনে চলা, রেল ও বনদপ্তরের যৌথ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং মাদারিহাট থেকে নাগরাকাটা পর্যন্ত ইনট্রুশন ডিটেকশন সিস্টেম (IDS) চালুর ফলে এই রেলপথে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।
আরও পড়ুন: Abhisek Banerjee: কণ্ঠস্বরের নমুনা মামলায় অস্বস্তিতে অভিষেক, দ্রুত শুনানির আর্জি খারিজ
এই ঘটনাও প্রমাণ করে, রেলকর্মীদের সতর্কতা, দায়িত্ববোধ ও মানবিকতার ফলেই ডুয়ার্সের বনাঞ্চলে বন্যপ্রাণ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা পালন করছে ভারতীয় রেল।



