Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডিজে মামলায় কন্ঠস্বরের নমুনা পরীক্ষার (Abhisek Banerjee) নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় হাইকোর্টে অস্বস্তি বজায় রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবারও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আগামী মঙ্গলবারের আগে কোনও আবেদনই শুনবেন না বলে জানিয়ে দিলেন বিচারপতি ভট্টাচার্য্য। এদিকে আগামী ৮ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে যাওয়ার কথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
ডিজে বাজানোর হুঁশিয়ারি (Abhisek Banerjee)
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ডিজে (Abhisek Banerjee) বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে মামলা দায়ের হয়। পুলিশ অভিষেকের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন করে। আদালত তাতে মান্যতা দিলে কন্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। অভিষেক দাবি করেন, তিনি মেনে নিয়েছেন, সেটা তাঁরই কণ্ঠস্বর। তিনি তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। তারপরও কেন তাঁর কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে!
কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ (Abhisek Banerjee)
বিচারপতি কৌশিক চন্দর এজলাসে মামলা দায়ের হয় (Abhisek Banerjee) । সেখানে শুনানি না হলে মামলাটি ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তখন অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে প্রশ্ন তোলেন, ‘তদন্তে এভাবে আদালত হস্তক্ষেপ করতে পারে না। তদন্ত কিভাবে হবে সেটা ঠিক করে দিতে পারেন না মামলাকারী। এক ডাকে কেন সারা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।তদন্তকারী আধিকারিক যদি মনে করেন ভয়েস স্যাম্পেল দরকার, তাহলে আদালত কী বলতে পারে? তদন্ত যতক্ষণ চলছে, ততক্ষণ আদালত হস্তক্ষেপ করতে পারে না।’ নমুনা পরীক্ষায় হস্তক্ষেপ না করে মামলাটি ছেড়ে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু, অভিষেকের ডিজি বাজানোর মন্তব্য নিয়ে মূল মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে বিচারাধীন রয়েছে, তাই মামলাটি থেকে সরে দাঁড়ান তিনি।
নমুনা সংগ্রহকে চ্যালেঞ্জ
ডিজে মামলার পাশাপাশি, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকে চ্যালেঞ্জ করে অভিষেকের মামলাটিও যায় বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে। শুক্রবার সেই মামলার দ্রুত শুনানির জন্য বিচারপতি ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবীরা। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য্য, আবারও দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়ে জানিয়ে দিলেন, মঙ্গলবারের আগে কোনও আবেদনই তিনি শুনবেন না।
আরও পড়ুন: West Bengal Weather: সক্রিয় হচ্ছে বর্ষা, সপ্তাহান্তে কোথায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা?
এর আগে, গত ৩০ জুন বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু সেইদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিকালে মামলার শুনানি থাকলে, অভিষেক জানিয়ে দেন, আদালতের নির্দেশ না আসা পর্যন্ত তিনি যাবেন না। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অভিষেকের আবেদনে কোনও হস্তক্ষেপ না করায় নিম্ন আদালতের কন্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ বহাল থাকে। এরপর, সিআইডি-এর তরফে জানানো হয় আগামী ৮ জুলাই, বুধবার কন্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য আদালতে অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য জানিয়ে দিলেন, মঙ্গলবারের আগে কোনও আবেদন তিনি শুনবেন না। এখন দেখার, কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগামী বুধবার বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে যান নাকি, মঙ্গলবার আবারও বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন করেন।


