Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: হাইকোর্টে (Calcutta High Court) সাময়িক স্বস্তি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। তাঁর আইনি সুরক্ষার আবেদন করে দায়ের করা মামলায় বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্য নির্দেশ দিলেন, আগামী ২১ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আদালতের এই রক্ষাকবচে সাময়িক স্বস্তি মহুয়ার।
কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম (Calcutta High Court)
গত ১ জুলাই নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কার্যালয়ে (Calcutta High Court) ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন সাংসদ মহুয়া। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী এবং সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। ‘চোর-চোর’ স্লোগান দেন। ওই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহুয়া। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেন মহুয়া। পলাশি থানায় এফআইআর দায়ের করেন। পাল্টা তাঁর বিরুদ্ধেও দায়ের হয় এফআইআর (Calcutta High Court)।
মহুয়ার অভিযোগ (Calcutta High Court)
কিন্তু মহুয়ার অভিযোগ, তাঁর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও পদক্ষেপ না করলেও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে অতি তৎপর পুলিশ। এই পরিস্থিতিতে সম্ভাব্য গ্রেফতারি, জোরপূর্বক এবং দমনমূলক কঠোর আইনি পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর আইনি অধিকার সুরক্ষিত রাখতে আদালতের হস্তক্ষেপ দাবি করেন তিনি। তাই আইনি রক্ষাকবচের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া। বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর এজলাসে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মামলা দায়ের করার অনুমতি চান। আদালত মামলা দায়েরের অনুমতি দেয়।
আরও পড়ুন: Sonam Wangchuk: ওজন কমেছে সাড়ে ৮ কেজি, মৃত্যুঝুঁকির আশঙ্কা! নিট কারচুপির প্রতিবাদে অনড় সোনম
গত সপ্তাহে মহুয়া মৈত্রর আইনজীবী অয়ন ভট্টাচার্য্য দ্রুত এই মামলার শুনানির আর্জি জানান বিচারপতি ভট্টাচার্য্যর কাছে। কিন্তু দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেন বিচারপতি ভট্টাচার্য্য। তিনি বলেন, ‘এই নিয়ে গ্যালন গ্যালন মামলা হচ্ছে। তাই দ্রুত শুনানির প্রয়োজনীয়তা নেই। মামলা দায়ের হোক। তারপর নির্দেষ্ট পদ্ধতি মেনেই মামলার শুনানি হবে।’


