Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী (Sohini Sarkar Pregnancy) সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকীতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন জীবনের অন্যতম আনন্দের খবর। দীর্ঘদিন ধরে অভিনেত্রীর মাতৃত্ব নিয়ে জল্পনা চললেও এতদিন সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি এই তারকা দম্পতি। অবশেষে বিশেষ এই দিনে তাঁরা জানিয়ে দিলেন, তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।
স্পষ্ট বেবি বাম্প (Sohini Sarkar Pregnancy)
সমাজ মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা (Sohini Sarkar Pregnancy) যায়, সাদা রঙের মাতৃত্বকালীন পোশাকে উজ্জ্বল সোহিনীকে স্নেহে আগলে রেখেছেন শোভন। ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট ধরা পড়েছে। পোস্টের সংক্ষিপ্ত ক্যাপশনেই মিলেছে বড় বার্তা- দু’জনের সংসার এবার তিনজনের হতে চলেছে। মুহূর্তের মধ্যেই শুভেচ্ছার বন্যায় ভেসে যায় তাঁদের পোস্ট। সহকর্মী থেকে অনুরাগী-সকলেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন এই তারকা দম্পতিকে।
পুরোনো মন্তব্য বিতর্ক
তবে এই সুখবরের পাশাপাশি নতুন করে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রীর একটি পুরনো মন্তব্য। আরজি কর হাসপাতালের ঘটনার পর দেশে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক অনুষ্ঠানে সোহিনী বলেছিলেন, সেই সময়ের পরিস্থিতিতে তিনি সন্তান আনার কথা ভাবতে পারছেন না। তাঁর সেই বক্তব্য নিয়ে তখন বিস্তর আলোচনা হয়েছিল।
আরও পড়ুন: CJP Hunger Strike: ওয়াংচুকের লড়াইয়ে নতুন মোড়, দেশজুড়ে গণঅনশনের আহ্বান
সময়ের সঙ্গে পরিস্থিতিও বদলেছে। জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন সোহিনী ও শোভন। অতীতের উদ্বেগকে পিছনে ফেলে এখন তাঁদের সমস্ত মনোযোগ আসন্ন নতুন অতিথিকে ঘিরেই। বিবাহবার্ষিকীর এই বিশেষ ঘোষণায় টলিউডে যেন আরও একবার খুশির আবহ তৈরি হয়েছে। নতুন জীবনের অপেক্ষায় উচ্ছ্বসিত এই তারকা দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন অসংখ্য শুভানুধ্যায়ী।


