Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: দলবদলের বাজারে আবার চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (MOHUN BAGAN Alex Saji)। স্পোর্টিং ক্লাব দিল্লির অধিনায়ক ডিফেন্ডার অ্যালেক্স সাজিকে সই করাতে চলেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে তিন বছরের চুক্তিতে মোহনবাগানে সই করতে চলেছেন এই ফুটবলার।
কেন গুরুত্বপূর্ণ সই? (MOHUN BAGAN Alex Saji)
গত কয়েক মরসুমে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে চলেছেন সাজি (MOHUN BAGAN Alex Saji)। কেরালা ব্লাস্টার্সের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার গোকুলাম কেরালা, হায়দরাবাদ এফসি এবং সর্বশেষ স্পোর্টিং ক্লাব দিল্লিতে নিজের নিজের জাত চিনিয়েছেন। দিল্লির হয়ে আইএসএলের প্রথম মরসুমে দলের নেতৃত্ব সামলানোর পাশাপাশি, কঠিন পরিস্থিতির মধ্যেও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল।
শক্তিশালী রক্ষণভাগ (MOHUN BAGAN Alex Saji)
নতুন কোচ প্যানাগিওটিস ডিলম্পেরিস-এর অধীনে মোহনবাগানের রক্ষণভাগ এখন বেশ শক্তিশালী। আলবার্তো রদ্রিগেজ, মেহতাব সিং, শুভাশিস বোস, টেকচম অভিষেক সিং এবং রাহুল ভেকের মতো অভিজ্ঞদের সঙ্গে অ্যালেক্স সাজির উপস্থিতি কোচকে ডিফেন্স লাইন সাজানোর ক্ষেত্রে বাড়তি অক্সিজেন দেবে। যদিও শোনা যাচ্ছে, ভালো প্রস্তাব পেলে মেহতাব সিংকে ছাড়ার বিষয়েও চিন্তাভাবনা করছে ম্যানেজমেন্ট।

দলবদলের বাজারে মোহনবাগানের সক্রিয়তা (MOHUN BAGAN Alex Saji)
এবারের দলবদলে বেশ সক্রিয় মোহনবাগান। কেবল সাজি নন, এই গ্রীষ্মে দলবদলের বাজারে রীতিমতো তোলপাড় ফেলেছে বাগান ব্রিগেড। নতুন কোচ ডিলম্পেরিসের হাত ধরে দলে এসেছে একাধিক বড় নাম।
নতুন মুখ: রাহুল ভেকে, মিগুয়েল ফেরেইরা, সামির জেলজকোভিচ, দেজান ড্র্যাজিক, সায়ান বন্দ্যোপাধ্যায়, লালিয়ানজুয়ালা ছাংতে এবং সবশেষে অ্যালেক্স সাজি।
আরও পড়ুন: WC 2026 Stat: মেসির হাতেই কি উঠছে গোল্ডেন বুট?
বিদায় জানানো হয়েছে (MOHUN BAGAN Alex Saji)
দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোস এবং ডিফেন্ডার টম অলড্রেডকে বিদায় জানিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তাছাড়া বিচ্ছদের তালিকায় থাকতে পারে আরও বড় নামও।
চ্যাম্পিয়ন হওয়ার লড়াই (MOHUN BAGAN Alex Saji)
মোহনবাগানের যেভাবে দলগঠনের করছে তার থেকে এটা স্পষ্ট যে, গত মরশুমের কিছু আক্ষেপ মিটিয়ে আগামী মরশুমে ট্রফি জয়ের লক্ষ্যে কোনও আপস করতে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ।
রক্ষণভাগ থেকে আক্রমণভাগ ভারসাম্য (MOHUN BAGAN Alex Saji)
দলের প্রতিটি স্তরেই ভারসাম্য তৈরির চেষ্টা করছে ম্যানেজমেন্ট। ডিফেন্সে যেমন একাধিক বড় নাম রয়েছে। আক্রমণ ভাগেও জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, মনবীর সিং, ছাংতে, মিগুয়েলের মত ফুটবলাররা রয়েছেন। এখন দেখার, নতুন কোচ প্যানাগিওটিস ডিলম্পেরিসের অধীনে কেমন পারফরম্যান্স করে মোহনবাগান। সেই অপেক্ষাতেই রয়েছেন সমর্থকরা।



