Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান সরকার। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি শাস্তির মুখেও পড়তে হতে পারে পাকিস্তানকে (PCB)।
বিপদ বাড়ল পাকিস্তানের? (PCB)
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নতুন বিতর্কের নাম পাকিস্তান। আর কিছু না হোক বিতর্ক আর পাকিস্তান যেন একে অপরের আরেক নাম। ক্রিকেট মাঠে বিশ্বকাপের মঞ্চ হোক বা আইসিসি-র টূর্নামেন্ট, লজ্জাজনক হার হয়েছে পাকিস্তানের। সুতরাং মাঠে ভারতের সাথে এঁটে উঠতে না পারলেও মাঠের বাইরে তারা হুংকার দিতে ছারে না। এবারও পূর্ণ বিশ্বকাপ বয়কট না করে শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান। আর একটাই কারণ আইসিসি-কে চাপে ফেলা (PCB)। কিন্তু আইসিসি-কে চাপে ফেলতে নিজেদের কতটা বিপদ ডেকে আনলো পাকিস্তান?
বাদ পড়ার সম্ভাবনা
১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের। এই ম্যাচ না খেললে পাকিস্তানের দুই পয়েন্ট কাটা যাবে। গ্রুপ ‘এ’-তে কোয়ালিফাই করতে পাকিস্তানের জন্য এটি বড় ধাক্কা কারণ সুপার এইট-এ পৌঁছাতে পয়েন্ট ও নেট রান রেট গুরুত্বপূর্ণ। এই বয়কটের সিদ্ধান্তের ফলে পাকিস্তানের নেট রানরেট নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি গ্রুপ পর্বের অন্য কোনও ম্যাচে হারে তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান (PCB)।
এর পাশাপাশি যদি ফাইনাল বা সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হয় পাকিস্তানকে তবে পাকিস্তান কী সিদ্ধান্ত নেয় সেটাও দেখার কারণ তখন যদি এই বয়কটের পথে হাঁটে তবে ম্যাচের ভার্ডিক্ট যাবে ভারতের দিকেই।
আর্থিক ক্ষতি
ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেটে সবচেয়ে বেশি যায় করা ম্যাচগুলির মধ্যে অন্যতম। আইসিসির কাছ থেকে ৩১৬ কোটি পাবে না পিসিবি, যা তাদের প্রাপ্যের ৭০ থেকে ৮০ শতাংশ। আবার সম্প্রচারকারী সংস্থাকেও ক্ষতিপূরণ হিসাবে দিতে হতে পারে ৩২০ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৬৫০ কোটি টাকার ধাক্কা সামলাতে হবে পিসিবিকে।

এর পাশাপাশি আইসিসি-র ২০২৪-২০২৭ মিডিয়া রাইটস ডিল প্রায় ২৯ হাজার কোটি টাকার, যার বড় অংশ ভারতীয় বাজার থেকে আসে। পাকিস্তানের এই সিদ্ধান্তের প্রভাব এই চুক্তিতে পড়বে। পাকিস্তানের বার্ষিক ICC রেভেনিউ শেয়ারও প্রায় ৩০০ কোটি টাকা (৩৪.৫ মিলিয়ন ডলার), যা এই ঘটনার কারণে কমতে বা বন্ধ হতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা এমনিতেই দুর্বল তার উপর এই অঙ্কের ক্ষতি হলে তাদের জন্য বড় ধাক্কা। এর সাথে আইসিসি-র নিয়ম অনুযায়ী ম্যাচ বয়কট করলে পাকিস্তানের বিরুদ্ধে জরিমানাও ধার্য করা হতে পারে (PCB)।
পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতে প্রভাব
পাকিস্তান এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আইসিসি আরও বড় পদক্ষেপ নিতে পারে। যেমন দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, এশিয়া কাপে অংশগ্রহণ করতে না দেওয়া। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়ের বড় অঙ্ক আসে পিএসএল থেকে। আইসিসি যদি PSL-এ বিদেশি খেলোয়াড়দের NOC-র অনুমোদন দেওয়া বন্ধ করে দেয় সেক্ষত্রে আরও বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে পাকিস্তানকে। সব মিলিয়ে যে অঙ্ক বিশাল (PCB)।


