Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র দুই মাস দশ দিন! সংসদীয় রাজনীতির আঙিনায় দীর্ঘস্থায়ী হলো না টলিউডের তারকা সাংসদ কোয়েল মল্লিকের (Koel Mallick) ইনিংস। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইকের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে তিনি নিজের ইস্তফাপত্র জমা দেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল নয়-এ।

ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ (Koel Mallick)
তবে এই ইস্তফার চেয়েও বড় চর্চা এখন কোয়েলের পরবর্তী পদক্ষেপ নিয়ে। ইস্তফাপত্র জমা দিয়েই কোয়েল(Koel Mallick)কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে দলবদলের জল্পনা। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরে রাজনীতিতে আসা কোয়েল কি তবে এবার গেরুয়া শিবিরের পথে? নাকি বাকিদের মতো তিনিও বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন?

তৃণমূলের অন্দরে অস্বস্তি (Koel Mallick)
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে যেভাবে কোয়েলকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল, তাতে স্পষ্ট ছিল দলের তারকা প্রচারকের অভাব মেটানোই ছিল মূল লক্ষ্য। কিন্তু সংসদের কোনো অধিবেশনে না যাওয়া এবং ভোটের পর থেকেই দলত্যাগের হিড়িকে কোয়েলের নাম জড়িয়ে পড়া তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। আপাতত রাজনীতির ময়দান থেকে টলিউডের অন্দরে—কোয়েলের গন্তব্য কোন দিকে, সেটাই এখন বড় প্রশ্ন।



