Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরেছিলেন ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আইপিএলের একটি পার্টিতে মদ্যপ অবস্থায় তাঁকে ১৬ তলার ব্যালকনি থেকে ঝুলিয়ে দেওয়ার হয়েছিল—বেশ কয়েক বছর আগের এই চাঞ্চল্যকর ঘটনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। এতদিন এই ঘটনায় অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস ও জেমস ফ্র্যাঙ্কলিনের নাম জড়ালেও, আসল সত্যিটা কী ছিল, তা এবার নিজেই স্পষ্ট করে জানালেন চাহাল।
কী ঘটেছিল সেদিন? (Yuzvendra Chahal)
প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে একটি পডকাস্টে এসে জীবনের সেই ভয়ংকর অভিজ্ঞতার স্মৃতিচারণ করেছেন যুজবেন্দ্র চাহাল। তিনি জানান, ২০১৩ সালে বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) উদ্যোগে একটি পার্টি অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন। পার্টিতে গিয়ে তিনি দেখেন, এক বিদেশি ক্রিকেটার প্রচণ্ড পরিমাণে মদ্যপ অবস্থায় রয়েছেন এবং তাঁর শারীরিক গঠন বেশ শক্তিশালী।
চাহালের কথায়, “উনি আমাকে ডেকেছিলেন। তারপর হাওয়ায় তুলে ধরেন। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো মজা করছেন। কিন্তু তারপর হঠাৎই আমাকে ব্যালকনি থেকে ঝুলিয়ে দেন। আমি কোনও রকমে ওঁর গলা জড়িয়ে ধরে নিজেকে বাঁচিয়েছিলাম।”
ঘরে থাকা বাকিদের হস্তক্ষেপে রক্ষা (Yuzvendra Chahal)
এই রোমহর্ষক পরিস্থিতিতে ঘরে উপস্থিত বাকি ব্যক্তিরা চরম আতঙ্কিত হয়ে পড়েন বলে জানান চাহাল। তিনি বলেন, “আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উনি প্রচণ্ড মদ খেয়েছিলেন। ঘরের সবাই চমকে গিয়েছিলেন। হঠাৎ সবাই মিলে ওঁকে ধরে ফেলে আমাকে নামিয়ে নেন। এই ঘটনার পরও ওই লোকটা হাসছিলেন। কিন্তু আমার মনে হচ্ছিল, আমি যেন নতুন জীবন পেলাম। এই ঘটনাটি মোটামুটি হোটেলের ১৫-১৬ তলার একটা ঘরে হচ্ছিল।”
আসল সত্যিটা কী? (Yuzvendra Chahal)
এই ঘটনার পর থেকেই ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছিল যে, চাহালের সঙ্গে এই দুর্ব্যবহার কে করেছিলেন? সেই সময় আঙুল উঠেছিল দুই অস্ট্রেলীয় তারকা অ্যান্ড্রু সাইমন্ডস ও জেমস ফ্র্যাঙ্কলিনের দিকে। তবে চাহাল নিজেই এই জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওই ক্রিকেটার অস্ট্রেলিয়ার নাগরিক হলেও, তিনি সাইমন্ডস বা ফ্র্যাঙ্কলিন—কেউই ছিলেন না, অন্য একজন ছিলেন।
আরও পড়ুন: Cristiano Ronaldo: কোচের সঙ্গে সমস্যার মাঝেই রোনাল্ডোকে ফেরার আর্জি সতীর্থর
কেন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি? (Yuzvendra Chahal)
উল্লেখ্য, ২০১৩ সালে যখন এই ভয়ংকর ঘটনাটি ঘটে, তখন আইপিএলে চাহাল একেবারেই নতুন পা রেখেছেন (Yuzvendra Chahal)। সেই সময় বয়স কম থাকায় এবং আইন-কানুন ও পরিস্থিতি নিয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকায় তিনি সেই মুহূর্তে কোনো কড়া পদক্ষেপ নিতে পারেননি। তবে বহু বছর পর তাঁর এই স্বীকারোক্তি ফের একবার আইপিএলের অন্দরের ডিনারের পার্টি ও তারকাদের আচরণ নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।



