Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনাকে (CJP Protests) কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন আরও জোরালো হচ্ছে। দিল্লির যন্তর মন্তরে টানা অনশনে বসে থাকা সমাজকর্মী সোনম ওয়াংচুক এবার দেশবাসীর কাছে সরাসরি আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, কোনও একজন ব্যক্তিকে নায়ক হিসেবে দেখার পরিবর্তে প্রত্যেক নাগরিকের উচিত নিজের অধিকার রক্ষায় নিজেই এগিয়ে আসা।
১৫ দিন ধরে অনশন (CJP Protests)
দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনে অংশ নিয়ে গত ১৫ দিন (CJP Protests) ধরে অনশন করছেন সোনম। আন্দোলন শুরুর পর থেকে তাঁর শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। ওজন উল্লেখযোগ্যভাবে কমেছে এবং দুর্বলতার কথাও তিনি নিজেই স্বীকার করেছেন। প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, আগের মতো শক্তি আর নেই, তবে আন্দোলনের লক্ষ্য থেকে তিনি সরে আসতে চান না।
নায়ক তকমা মানতে নারাজ (CJP Protests)
সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে আধুনিক যুগের গান্ধী বা দেশনায়ক (CJP Protests) বলে উল্লেখ করছেন। কিন্তু সেই তকমা একেবারেই মেনে নিতে নারাজ সোনম। তাঁর কথায়, তিনি কোনও মহান নেতা নন, বরং একজন সাধারণ নাগরিক, যিনি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। তাই অন্যের উপর নির্ভর না করে প্রত্যেক মানুষের নিজের অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।
প্রশ্নফাঁসের ঘটনায় বহু পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কয়েকজন পড়ুয়ার আত্মহত্যার ঘটনাও আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এই প্রসঙ্গ তুলে সোনম বলেন, এমন ঘটনা নিজের পরিবারের সঙ্গে ঘটার অপেক্ষা না করে এখনই মানুষের সচেতন হওয়া প্রয়োজন।
আরও পড়ুন: BJP Sayantan Bosu: কুচকুচে সাদা ধবধবে কালো, তৃণমূলেও কী আছে ভালো? কী বললেন সায়ন্তন বসু?
আন্দোলনকারীদের পক্ষ থেকে আগামী ২০ জুলাই সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রার পরিকল্পনা রয়েছে। সেখানে সাংসদদের হাতে দাবি-দাওয়ার তালিকা তুলে দেওয়া হবে। সংগঠনের অন্যতম দাবির মধ্যে রয়েছে প্রশ্নফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আত্মহত্যাকারী পড়ুয়াদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ। সোনমের আশা, আরও বেশি মানুষ এই আন্দোলনে শামিল হয়ে গণআন্দোলনকে শক্তিশালী করবেন।


