Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের অভিযানের প্রতিবাদে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাটা মোড়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এসএফআই , ডিওয়াইএফআই , আইডওয়া এবং সিটুর বাটা-মহেশতলা আঞ্চলিক কমিটি। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা NEET-UG-এর প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে গত দুই মাসেরও বেশি সময় ধরে উত্তাল গোটা দেশ (Delhi Protest)।
বিক্ষোভকারীরা অভিযোগ (Delhi Protest)
অনশন মঞ্চ থেকে সমাজকর্মী সোনাম ওয়াংচুককে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলেন তাঁরা। কর্মসূচিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়াি হয়।
কুশপুতুল দাহ (Delhi Protest)
বিক্ষোভের শেষে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করেন এবং শিক্ষা ব্যবস্থা ও ছাত্র আন্দোলনের উপর দমন-পীড়নের বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
দেশজুড়ে প্রতিবাদের ঢেউ (Delhi Protest)
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামেন। শুধু ছাত্র সংগঠন নয়, সমাজের বিভিন্ন অংশ থেকেও সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে থাকে। এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।

আরও পড়ুন: July21 Mamata: রাতভর ২১ জুলাইয়ের মঞ্চে পাহারায় ছিল মমতা-অভিষেক!
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, শুধুমাত্র তদন্ত নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তার স্থায়ী ব্যবস্থা করতে হবে। এদিকে সংসদ অভিযানে অংশ নেয় লক্ষাধিক প্রতিবাদকারী। আন্দোলনকারীদের অভিযোগ, এত বড় শিক্ষা-দুর্নীতির ঘটনায় প্রধানমন্ত্রী দীর্ঘদিন নীরব থেকেছেন।



