Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ জিতেছে স্পেন (Spain Celebration)। দেশে ফিরেই সেলিব্রেশনে মেতেছে তাঁরা। দেওয়া হচ্ছে বিভিন্ন সম্মান। তবে ফ্যাবিয়ান রুইজ এবং গাভি-র মত অভিনব সম্মান আর কেউ পাননি। তাঁরা স্পেনের আন্ডালুসিয়া এলাকার ছোট শহর লস পালাসিয়োর ই ভিয়াফ্রাঙ্কার বাসিন্দা। শহরে ফেরার পর সেখানের প্রথা মেনে তাঁদের হাতে তুলে দেওয়া হল কেজি কেজি টম্যাটো। মজার বিষয়, তাঁদের নিজেদের ওজনের সমান টম্যাটো তারা পেলেন। অভিনব এই সম্মানের পাশাপাশি এক ঝুড়ি প্রতীকী টম্যাটো নিয়ে ছবিও তুলেছেন এই দুই স্প্যানিশ তারকা।
শহরে ফিরলেন রুইজ ও গাভি (Spain Celebration)
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন (Spain Celebration)। দলের এই জয়ের গুরুত্বপূর্ণ সদস্য রুইজ ও গাভি। আর বড় জয়ের সেলিব্রেশনও হল গ্র্যান্ড। টুর্নামেন্ট শেষে মঙ্গলবার তাঁরা যখন নিজেদের আন্ডালুসিয়ার ছোট শহর লস পালাসিয়োয় ফেরেন, তখন তাঁদের ওয়েলকাম জানাতে রাস্তায় মানুষের ঢল নেমেছে। দেওয়া হয়েছে টম্যাটো সম্মান। এই দুই ফুটবলারের নামে লস পালাসিয়োয় দুটি স্টেডিয়ামের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মারিসমাস এবং স্যান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ফ্যাবিয়ান রুইজ এবং পাবলো পায়েজ গাভিরা গাভির নামে রাখা হচ্ছে।

রুইজের কেরিয়ার (Spain Celebration)
উল্লেখ্য, রুইজ নিজের কেরিয়ার শুরু করেছিলেন স্থানীয় ক্লাব লস পালাসিয়োস সিএফ-এর হয়ে এবং গাভি ছ’বছর বয়সে যোগ দিয়েছিলেন ওই ক্লাবেরই যুব দল লা লিয়ারা বালোম্পিতে। এই দলগুলিই উল্লিখিত দুই স্টেডিয়ামে তাদের হোম ম্যাচ খেলে থাকে।
আরও পড়ুন: Messi Referee: মেসি কি রেফারির মনোযোগ নষ্ট করতে চেয়েছিলেন?
পাশাপাশি, শহরের হুয়ান হোসে ভাকেরো অ্যাভিনিউতে একটি বিশেষ সৌধ নির্মাণ করার ঘোষণা করেছে স্থানীয় সিটি কাউন্সিল। রুইজ এবং গাভি ছাড়াও ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্থানীয় ফুটবলার জেসুস নাভাসের কীর্তিকে অমর করে রাখতে এই স্মৃতিসৌধ তৈরি করা হবে।



