Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য রবিবার স্কোয়াড ঘোষণা করল উরুগুয়ে (Uruguay)।
জায়গা পেলেন না সুয়ারেজ (Uruguay)
ফিফা বিশ্বকাপের আগে স্কোয়াড ঘোষণায় কোনও দল যেমন চমকের পথে হেঁটেছে আবার কোনও দল ঝুঁকি নিতে চাননি তবে এখনও পর্যন্ত সবচেয়ে বড় চমক দিল উরুগুয়ে। বিশ্বকাপের জন্য ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন দলের হেড কোচ মার্সেলো বিয়েলসা। আর স্কোয়াড ঘোষণার পরেই হতবাক ফুটবল বিশ্ব কারণ সেই স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ তারকা স্ট্রাইকার সুয়ারেজ (Uruguay)।
সম্প্রতি অবসর ভেঙে তিনি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার ইচ্ছে প্রকাশকরেছিলেন। তবে সেই স্বপ্ন পূরণ হল না তাঁর। অন্যদিকে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের অবসর ভেঙে ফিরেছেন জাতীয় দলে। ৪০ বছর বয়সে তিনি সেটা সম্ভব করলেও পারলেন না সুয়ারেজ।

বেশ কয়েকদিন আগে বিশ্বকাপের জন্য উরুগুয়ে তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল আর সেই স্কোয়াডেও জায়গা হয়নি সুয়ারেজের। তবে তাঁর সাম্প্রতিক ফর্ম দেখে মনে হচ্ছিল চূড়ান্ত দলে তিনি জায়গা পাবেন। ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করার পর সেই জল্পনাই আরও প্রবল হয়। তিনিও ইচ্ছে প্রকাশ ওড়েছিলেন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার তবে সেটা আর হল না তাঁর (Uruguay)।
এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞ স্ট্রাইকার বলেন, ‘জাতীয় দলের কোচিং স্টাফরা জানে, উরুগুয়ের ডাক এলে লুইস সুয়ারেজ না বলবে না কখনও। আমি নিজেই একসময় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজও যদি জাতীয় দলের আমাকে প্রয়োজন হয়, আমি সবসময় প্রস্তুত থাকব জাতীয় দলের জন্য।’
তিনি ইচ্ছে প্রকাশ করলেও ৩৯ বছর বয়সী এই তারকার বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরাই থেকে গেল। খেলা হল না তাঁর পঞ্চম বিশ্বকাপ। উরুগুয়ে কোচ ৩ গোলকিপার, ৮ ডিফেন্ডার এবং ১২ জন মিডফিল্ডার এবং ৩ ফরোয়ার্ড নিয়ে স্কোয়াড সাজিয়েছেন আর সেখান থেকে স্পষ্ট যে তিনি মাঝ মাঠে বেশি গুরুত্ব দিয়েছেন। এই স্কোয়াডে নজরে থাকবেন রিয়াল মাদ্রিদ তারকা ফেদেরিকো ভালভের্দে। এছাড়াও রোনাল্দ আরাউহো, হোসে মারিয়া জিমেনেজ, মানুয়েল উগার্তে, ডারউইন নুনেজ পেলিস্ত্রিরার দিকেও দলের নজর থাকবে (Uruguay)।
আরও পড়ুন: Vande Mataram Song: গরমের ছুটির পরে খুলল স্কুল, প্রার্থনা সঙ্গীতে গাইতে হবে ‘বন্দে মাতরম’
বিশ্বকাপে উরুগুয়ে দল
গোলকিপার: সার্জিও রচেট, ফার্নান্দো মুসলেরা ও সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার: গুইলারমো ভ্যারেলা, রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া জিমেনেজ, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেজ ও মাতিয়াস ভিনিয়া।
মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে, এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো বেন্টানকুর, ফেদেরিকো ভালভার্দে, অগাস্টিন ক্যানোবিও, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, জিওরজিয়ান ডি আরনাসকায়েতা, নিকোলাস ডি লা ক্রুজ, রদ্রিগো জালাজার, ফাকুন্দো পেলেস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো, ব্রায়ান রদ্রিগেজ।
ফরোয়ার্ড: রদ্রিগো আগুয়িরে, ফেদেরিকো ভিনিয়াস এবং ডারউইন নুনেজ (Uruguay)।


