Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন (Mani Ratnam) পরিচালক মণিরত্নমের নতুন ছবির শুটিংকে ঘিরে এখন উচ্ছ্বাসে মেতেছে কলকাতা। শুক্রবার থেকেই শহরের একাধিক ঐতিহাসিক ও পরিচিত জায়গায় ক্যামেরা ঘুরতে পারে বলে খবর। বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ এবং টেকনিশিয়ান স্টুডিয়ো-সহ বিভিন্ন লোকেশনকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। শুটিং শুরুর আগে অভিনেতাদের মহড়ারও আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।
শহরে দক্ষিণী সুপারস্টার (Mani Ratnam)
এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন (Mani Ratnam) দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি এবং অভিনেত্রী সাঁই পল্লবী। ইতিমধ্যেই বিজয় ও মনি রত্নম কলকাতায় পৌঁছে গিয়েছেন। যদিও সাঁই পল্লবীর শহরে পৌঁছনোর খবর এখনও আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি।

ছবির গল্প?
ছবির গল্প বা বিষয়বস্তু নিয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা। তবে মণিরত্নমের সিনেমা মানেই প্রেম, সম্পর্ক, সমাজবাস্তবতা এবং সময়োপযোগী বার্তার মেলবন্ধন-এমনটাই প্রত্যাশা দর্শকদের। অতীতেও তাঁর একাধিক ছবি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে।
আরও পড়ুন: Balurghat: বালুরঘাটে আত্রেয়ী নদীর ভাঙন অব্যাহত, চরম আতঙ্কে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা
শোনা যাচ্ছে, এই ছবিতে কলকাতার শিল্পীরাও সুযোগ পাচ্ছেন। অভিনেতা দুর্বার শর্মা এবং অরিজিতা মুখোপাধ্যায়ের নাম ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও তাঁরা কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও প্রকাশ করা হয়নি।


