Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশাত্মবোধক ছবিতে (Salman Khan) একেবারে অন্য মেজাজে সলমন খান! নতুন ছবি ‘মাতৃভূমি’-র গান প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। দীপাবলির আগে অনুরাগীদের চমক দিতে ‘তেরি সেক্সি বিউটি’ শিরোনামের একটি গান প্রকাশ করেছেন বলিউডের ভাইজান। তবে গানটি প্রকাশের পর প্রশংসার পাশাপাশি কটাক্ষও জুটেছে অভিনেতার কপালে। বিশেষ করে গানের কথা নিয়েই আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ।
স্বয়ং সলমনের কণ্ঠ (Salman Khan)
এই গানের সুর তৈরি করেছেন (Salman Khan) সাজিদ খান। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বয়ং সলমন। গানের কয়েকটি লাইন প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। বিশেষ করে ‘তেরি সেক্সি বিউটি কা ফ্যান বন গয়া হুঁ, দো পেগ পি কে এরোপ্লেন বন গয়া হুঁ’-এই কথাগুলি নিয়েই প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। তাঁদের বক্তব্য, বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি একটি দেশাত্মবোধক ছবিতে এমন ধরনের গান কতটা মানানসই? ছবির বিষয়বস্তুর সঙ্গে গানের কথার সামঞ্জস্য নিয়েও উঠেছে প্রশ্ন।
ভাইজানের প্রশংসা (Salman Khan)
তবে সলমনের গায়কির প্রশংসাও করেছেন তাঁর অনুরাগীদের একাংশ। অভিনেতাকে ফের মাইক্রোফোন হাতে দেখে খুশি তাঁরা। অন্যদিকে, গান প্রকাশের পাশাপাশি সলমনের সোশ্যাল মিডিয়া পোস্টের সময় নিয়েও মজা করতে ছাড়েননি নেটিজেনরা।
বুধবার ভোর ৫টা ১২ মিনিটে একটি ভিডিও পোস্ট করে নিজের যাত্রার কথা জানিয়েছিলেন অভিনেতা। তাঁর সেই পোস্টেও ছিল মজার ইঙ্গিতপূর্ণ বার্তা। কেন প্রায়ই ভোরবেলায় পোস্ট করেন সলমন, তা নিয়েও শুরু হয়েছে রসিকতা।
আরও পড়ুন: Kolkata Development: লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে সাজবে কলেজ স্ট্রিট, বদলাবে বইপাড়া
উল্লেখ্য, ‘মাতৃভূমি’ ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহকেও। নতুন গান ঘিরে বিতর্ক ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়ায় কি না, এখন সেটাই দেখার।


