Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুলিশের তাড়ায় নদীপথে পালাতে গিয়ে ঘিস নদীর মাঝখানে আটকে পাথরবোঝাই ট্রাক্টর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক (Malbazar)। সরকারি নির্দেশিকা অমান্য করে গভীর রাতে ঘিস নদী থেকে অবৈধভাবে পাথর পাচারের অভিযোগ উঠল। পুলিশের অভিযানের খবর পেয়ে নদীপথে পালানোর চেষ্টা করতে গিয়ে ঘিস নদীর মাঝখানে আটকে পড়ে পাথরবোঝাই একটি ট্রাক্টর। অল্পের জন্য প্রাণে বাঁচেন ট্রাক্টর চালক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে (Malbazar)
বুধবার গভীর রাতে ঘিস নদীর ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে একটি ট্রাক্টরে করে অবৈধভাবে পাথর পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশকে দেখে ট্রাক্টর নিয়ে নদীপথে পালানোর চেষ্টা করেন চালক। কিন্তু নদীর মাঝখানে ট্রাক্টরটি আটকে যায়।

উদ্ধারের চেষ্টা চলছে (Malbazar)
পরিস্থিতি বেগতিক বুঝে চালক ট্রাক্টর ফেলে নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে কোনোরকমে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তবে পাথরবোঝাই ট্রাক্টরটি নদীর মাঝেই আটকে রয়েছে। খবর পেয়ে পুলিশ প্রশাসন ট্রাক্টর উদ্ধারে নামে। দুটি জেসিবি মেশিনের সাহায্যে নদী থেকে ট্রাক্টরটি উদ্ধারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: July21 Mamata: রাতভর ২১ জুলাইয়ের মঞ্চে পাহারায় ছিল মমতা-অভিষেক!
এই ঘটনায় ফের প্রশ্নের মুখে ঘিস-সহ ডুয়ার্সের বিভিন্ন নদীতে রাতের অন্ধকারে চলতে থাকা অবৈধ পাথর পাচার। স্থানীয়দের অভিযোগ, কড়া সরকারি নির্দেশিকা জারি হলেও এখনও বিভিন্ন নদীপথ ব্যবহার করে অবাধে পাথর পাচার চলছে।



