Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ফ্রান্সের বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামের ঐতিহাসিক অ্যাপোলো গ্যালারি আবার দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে চুরির ঘটনার প্রায় নয় মাস পর কক্ষটি খুললেও, ফেরানো যায়নি অপহৃত রত্নগুলি(Louvre Apollo Gallery)।
ঐতিহাসিক চুরির নেপথ্যে (Louvre Apollo Gallery)
২০২৫ সালের ১৯ অক্টোবর, একটি দুর্ধর্ষ চুরি কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে একদল চোর মাত্র ৮ মিনিটের মধ্যে জানালার কাচ ভেঙে গ্যালারিতে প্রবেশ করে। তারা প্রায় ১০২ মিলিয়ন ডলার মূল্যের ৯টি অমূল্য ফরাসি রাজকীয় অলংকার চুরি করে স্কুটারে পালিয়ে যায়।
কী কী হারিয়েছে? (Louvre Apollo Gallery)
অপহৃত অলংকারের তালিকায় ছিল সম্রাজ্ঞী ইউেনি এবং রানী মারি-অ্যামেলির ব্যবহৃত হিরের টিয়ারা, নেকলেস, কানের দুল ও ব্রোচ। পালানোর সময় চোরদের হাত থেকে কেবল সম্রাজ্ঞী ইউেনির হিরে ও পান্নাখচিত মুকুটটি পড়ে যাওয়ায় সেটি উদ্ধার করা সম্ভব হয়। বাকি অলংকারগুলির এখনও কোনও সন্ধান মেলেনি।
নতুন করে সাজানো এই গ্যালারি থেকে অলংকারের সমস্ত কাচের কেস সরিয়ে নেওয়া হয়েছে। দর্শকরা এখন এটি ১৬৬১ সালে চতুর্দশ লুইয়ের সময় তৈরি হওয়া মূল রাজকীয় স্থাপত্য রূপেই দেখতে পাবেন। এখানকার সোনালি দেয়াল, ভাস্কর্য এবং চার্লস লে ব্রুন ও ইউজেন দেলাক্রোয়ার আঁকা বিখ্যাত ফ্রেস্কো এখন প্রধান আকর্ষণ।
আরও পড়ুন: Corona Fraud: করোনা মহামারিতে পিপিই জালিয়াতি: দোষী সাব্যস্ত ভারতীয় দম্পতি
কড়া নিরাপত্তার ব্যবস্থা (Louvre Apollo Gallery)
ল্যুভরের সভাপতি ক্রিস্টোফ লেরি বল জানান, বেঁচে যাওয়া রত্নগুলিকে এখন মিউজিয়ামের একটি সুরক্ষিত জানালাবিহীন ভল্টে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনার পর ফরাসি সংস্কৃতি মন্ত্রক দেশের সমস্ত মিউজিয়ামের নিরাপত্তা তহবিল বৃদ্ধির ঘোষণা করেছে।



