Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃত ভট্টাচার্য: ‘ককরোচ জনতা পার্টি’ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হতে চলেছে শহর কলকাতা (Dharmendra Pradhan)। শিক্ষা ক্ষেত্রের একাধিক প্রতিবাদী আন্দোলনকে হাতিয়ার করে আজ শহরে মহামিছিলের ডাক দিয়েছে ৮টি বামপন্থী ছাত্র সংগঠন। একই সঙ্গে শিক্ষা বাঁচাও আন্দোলনে জোর দিতে ‘রাত জাগো, দেশ জাগো’র মতো বড় কর্মসূচিরও উদ্যোগ নিয়েছে বামেরা।

মিছিল বাতিল ঘোষণা (Dharmendra Pradhan)
অন্য দিকে, পুলিশি অনুমতি না মেলায় ‘ককরোচ জনতা পার্টি’ র ব্যানারে বিকেল চারটের নির্ধারিত মিছিল বাতিল ঘোষণা করা হয়েছে। তবে মিছিল বাতিল হলেও বাম ছাত্র সংগঠনগুলির এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে সিজেপি। সংগঠনের প্রতিনিধি দীপ গাঙ্গুলি জানান, পুলিশের অনুমতি না থাকায় তাদের ব্যানার নিয়ে স্বতন্ত্র মিছিল করা সম্ভব না হলেও, সিজেপি-র সমর্থকরা সম্পূর্ণভাবে বাম সংগঠনগুলির মহামিছিলে অংশ নেবেন এবং আন্দোলনকারীদের পাশে থাকবেন।

আরও পড়ুন: Cockroach janata party: সোনম অনশন ভাঙলেন, তবুও মোদির কড়া বার্তার পরও প্রতিবাদে অনড় পড়ুয়ারা
প্রস্তুত ছাত্র-যুব সমাজ (Dharmendra Pradhan)
শিয়ালদহ সহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পথ ধরে এগোবে বাম ছাত্র সংগঠনগুলির এই সুবিশাল প্রতিবাদী মিছিল। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা না হওয়া পর্যন্ত এবং শিক্ষার অধিকার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই চলবে। রাতভর ‘রাত জাগো, দেশ জাগো’ কর্মসূচির মাধ্যমে শহর জুড়ে প্রতিবাদের তীব্র বার্তা দিতে প্রস্তুত ছাত্র-যুব সমাজ।



