Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট অনিয়ম নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি। প্রতিবাদের মুখে নতিস্বীকার করে একাধিক পদক্ষেপের আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সরকারকে ডেডলাইন ককরোচদের(NEET CJP BJP)।
কেন্দ্রের বড় স্বীকৃতি (NEET CJP BJP)
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সাথে বৈঠকের পর ককরোচ জনতা পার্টি (CJP) জানায়, সরকার তাদের দুটি মূল দাবি মেনে নিয়েছে:
প্রতিবাদের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া সমস্ত আইনি মামলা প্রত্যাহার।
নিট অনিয়মের জেরে আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও অনড় সিজিপি। দলীয় মুখপাত্র আশুতোষ রঙ্কা জানান, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্র শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। তবে দাবি না মানা হলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে আন্দোলনকারীরা।
ওয়াংচুকের অনশন ভঙ্গ
টানা ২৬ দিন অনশন পালনের পর, হাসপাতালে মন্ত্রীদ্বয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে অনশন ভাঙেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর দায়বদ্ধতা এড়ানো যাবে না।
সরকারের কড়া পদক্ষেপ (NEET CJP BJP)
আন্দোলনের মুখে কেন্দ্র দুটি বড় ঘোষণা করেছে:
প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন বিলের অনুমোদন।
দ্রুত বিচার সম্পন্ন করতে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর।
“আমরা আশা করছি সরকার দ্রুত শিক্ষামন্ত্রীকে পদচ্যুত করবে। পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিবাদ জারি থাকবে।”
আশুতোষ রঙ্কা, সিজিপি মুখপাত্র
আরও পড়ুন: Kusha Missile: ভারতের নিজস্ব ‘এস-৪০০’: সফল ‘কুশা’ মিসাইলের প্রথম পরীক্ষা
সংবাদ সূত্রের খবর অনুযায়ী, দিল্লি জন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের পাশে দাঁড়ানোর লিখিত আশ্বাসও দিয়েছে কেন্দ্র(NEET CJP BJP)।



