Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় এসেই ফুটবলের আসল সৌন্দর্য্য উপভোগ করেছেন মোহনবাগান কোচ (MB DURAND) পানাগিওটিস ডিলমপেরিস। জানালেন বাগানের (MB DURAND) নতুন কোচ। কলকাতায় পা রেখেই বিমানবন্দরে মোহনবাগান ভক্তদের আবেগে গা ভাসিয়েছিলেন। শনিবার মোহনবাগান কোচ হিসেবে যাত্রা শুরু তাঁর। তাও আবার হাতেখড়ি হবে ডার্বি দিয়ে। সাধারণভাবেই প্রথম ম্যাচে কঠিন চ্যালেঞ্জ। তার আগে শুক্রবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচের সাংবাদিক সম্মেলনে ফুটবলার ডেজান দ্রাজিচকে নিয়ে হাজির ছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়েছেন, এই উন্মাদনাই ফুটবলের আসল সৌন্দর্য। ভক্তদের সমর্থন এবং বড় ম্যাচে ফোকাস রাখাই তার মূল লক্ষ্য।
কোচের মূল লক্ষ্য (MB DURAND)
ফুটবল মানেই মাঠে এগারো বনাম এগারোর লড়াই। দলের ফুটবলারদের নিয়ে ইস্টবেঙ্গল বধের নীল নকশা তৈরি করছেন কোচ। তিনি মনে করেন, তিন দিনের প্রি সিজনে সব কিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই ভারসাম্য বজায় রাখতে চান তিনি। বলের দখল রেখে পজিশনাল ফুটবল খেলা এবং ট্রানজিশনে আক্রমণ করাই তাঁর মূল পরিকল্পিনা।
কেন রাতে ঘুম নেই কোচের? (MB DURAND)
তাঁর কাছে প্রতিটি ম্যাচই ডার্বির সমান। প্রথম দল হোক বা পঞ্চম স্থানে থাকা টিম, ম্যাচের আগের রাতে তাঁর ঘুম হয় না। তবে তিনি এ বিষয়কে অতিরিক্ত চাপ হিসেবে না দেখে বিশাল সমর্থকদের সামনে খেলার অনুপ্রেরণা হিসেবেই দেখেন। দলের প্রস্তুতি দারুণ হয়েছে এবং বর্তমানে কোনও খেলোয়াড়ের চোট নেই। ভারতীয় খেলোয়াড়দের সম্পর্কে তাঁর সম্যক ধারণা রয়েছে এবং প্রতিপক্ষ কোচের মতোই তিনি নিজেকে প্রস্তুত করেছেন। স্কোয়াডে বেশ কিছু ভালো ভারতীয় খেলোয়াড়ও রয়েছে। দলের প্রায় সব ফুটবলারই এ ধরনের ডার্বির অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা অত্যন্ত অনুপ্রাণিত। গত দুই বছরের অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন ভারতীয় খেলোয়াড়রা বেশ শ্রদ্ধাশীল এবং খুব দ্রুত সবকিছু রপ্ত করতে পারে।
আরো পড়ুন: Li Meizhen: রক্তপাত, ব্যথা… তবু থামেননি! ম্যারাথনে নজির লি মেইঝেনের

দ্রাজিচকে কী বলেছেন সাদিকু (MB DURAND)
এই মরসুমে মোহনবাগানে সই করেছেন ডেজান দ্রাজিচ। শনিবারের ম্যাচের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত তিনি। দীর্ঘ সময় ধরে মাঠে ঘাম ঝরিয়েছেন এবং দলে কোনও চোটের সমস্যা নেই। ডার্বি ম্যাচের ক্ষেত্রে দলের সব ফুটবলারের ভূমিকা থাকে। ডার্বির আগে এই চাপ তিনি উপভোগ করছেন। বিশাল সংখ্যক দর্শকের সামনে প্রথমবার খেলার অভিজ্ঞতার জন্য তিনি মুখিয়ে আছেন। ভক্তদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া আর্মান্দো সাদিকু তাঁকে জানিয়েছেন যে, মোহনবাগান ভারতের ফুটবলে অত্যন্ত বড় ক্লাব। দলে সেরা ফুটবলাররা থাকায় এই ম্যাচ খেলা আরও সহজ হবে।



