Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় যুব হকিতে বড় সাফল্য। এফআইএইচ ইউথ হকি ফাইভস (FIH Youth Hockey5s) এশিয়ান চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করে ছেলেদের সাব-জুনিয়র দল চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় ভারত। পুরো প্রতিযোগিতায় একটিও ম্যাচ না হেরে শিরোপা জেতায় দলের আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে।
দলের আক্রমণাত্মক ছন্দ (FIH Youth Hockey5s)
ফাইনালের শুরু থেকেই ভারত আক্রমণাত্মক ছন্দে (FIH Youth Hockey5s) খেলতে থাকে। বলের দখল, দ্রুত পাস এবং সংগঠিত রক্ষণ-সব দিকেই এগিয়ে ছিল ভারতীয় দল। প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ম্যাচ কার্যত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। শেষ দিকে পাকিস্তান একটি গোল শোধ করলেও ভারতের জয় আটকানো সম্ভব হয়নি।
শুধু ছেলেরাই নয়, মেয়েদের সাব-জুনিয়র দলও এই প্রতিযোগিতায় প্রশংসনীয় সাফল্য পেয়েছে। ফাইনালে কঠিন লড়াইয়ের পর চিনের কাছে হারলেও রুপোর পদক জিতে দেশে ফিরছে তারা। ফলে ভারতীয় যুব হকির ভবিষ্যৎ যে উজ্জ্বল, তা আরও একবার প্রমাণিত হয়েছে।
এই সাফল্যের সুবাদে ভারতীয় পুরুষ ও মহিলা-দুই দলই প্রথমবার আয়োজিত হতে চলা এফআইএইচ ইউথ হকি ফাইভস বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করেছে। তরুণ খেলোয়াড়দের জন্য এটি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেলে ধরার বড় সুযোগ।
আরও পড়ুন: Howrah New Platform: যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে নয়া প্ল্যাটফর্ম
খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানিয়ে হকি ইন্ডিয়া আর্থিক পুরস্কারেরও ঘোষণা করেছে। সোনাজয়ী পুরুষ দলের প্রত্যেক সদস্য ও সাপোর্ট স্টাফকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। একইভাবে রুপোজয়ী মহিলা দল এবং তাদের সাপোর্ট স্টাফদের জন্যও আর্থিক সম্মান নির্ধারণ করা হয়েছে। হকি ইন্ডিয়ার কর্তারা জানিয়েছেন, এই সাফল্য ভবিষ্যতে আরও বেশি তরুণ-তরুণীকে হকির প্রতি আকৃষ্ট করবে এবং ভারতীয় হকিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সাহায্য করবে।


