Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
আরও পড়ুন: শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধেও ম্যাচ হারতে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তবে এই মুহূর্তে হার্দিকের দল ছাড়ার জল্পনা প্রবল (Hardik Pandya)।
ফের চর্চায় হার্দিক (Hardik Pandya)
চলতি আইপিএল-এর শুরুটা কলকাতা আর মুম্বই দুই দলেরই খারাপ হয়েছিল তবে কলকাতা সেখান থেকে প্রত্যাবর্তন করলেও মুম্বই হারিয়ে যাচ্ছে অতল অন্ধকারে। পাঁচবারের খেতাব জয়ী দলের এমন অবস্থা বোধহয় দুঃস্বপ্ন। মাঝে একটা দুটো জয় পেলেও তারপর আবার হারের রাস্তায় ফিরে গেছেন হার্দিক পান্ডিয়ারা। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে নিজেদের আইপিএল যাত্রায় ইতি টেনেছে প্রায় মুম্বই। তবে এই হারের থেকেও বেশি চর্চায় হার্দিক পান্ডিয়া। তবে তাঁর প্রেমিকার জন্য না বরং জানা যাচ্ছে যে তিনি আনফলো করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সকে (Hardik Pandya)। তবে দলের সঙ্গে সম্পর্ক শেষের পথে হার্দিকের?
রবিবার বিরাটদের বিরুদ্ধে হারের পর দেখা যায় হার্দিক মোট ১৫০ জনকে ফলো করেন তিনি কিন্তু তার মধ্যে ছিল না মুম্বই ইন্ডিয়ান্স। সেই সময় থেকেই জল্পনা বাড়তে থাকে যে দলের সঙ্গে তাঁর সম্পর্কে ফাটল ধরেছে। সেই কারণে মুম্বই ছাড়তে পারেন তিনি, এমনটাই মনে করতে শুরু করেছেন সমর্থকরা। আবার অনেকের মতে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় দলের সঙ্গে সম্পর্কের ফাটল নিয়েও শুরু হয়েছে তীব্র জল্পনা। তবে এরপরেই দেখা যায় ১৫০ থেকে সংখ্যা বেড়ে ১৫১ হয়েছে। অর্থাৎ সেই তালিকায় রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

যন্ত্রের যন্ত্রণার কারণে এখন অনেক সময় অনেক কিছুই হয়। তবে প্রযুক্তিগত ভুল কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে মেজাজ হারিয়ে হার্দিক এমন কাণ্ড ঘটিয়েছেন। তবে এই বিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন এটা হট কেক।
আরও পড়ুন: Gold Import: সোনার নেশায় চাপে ভারত! কেন কমাতে বললেন মোদি?
২০২৪ সালে গুজরাট ছেড়ে হার্দিক যোগ দেন মুম্বই শিবিরে। অধিনায়ক হিসেবেও তাঁকে বেছে নেন মুম্বই টিম ম্যানেজমেন্ট। তবে তিন মরশুমেই বিপর্যয় ঘটেছে দলের। তবে চলতি মরশুম যেন আরও ভয়াবহ। হার্দিক নিজেও ছন্দে নেই। ব্যাট এবং বল দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা দেখতে ব্যর্থ হয়েছেন তিনি। যার ফলে হার্দিকের দল ছাড়ার গুঞ্জন আরও বেড়েছে (Hardik Pandya)।


