Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: ইতিহাসের কী আশ্চর্য সমাপতন! (Dharmendra Pradhan) যে প্রশ্নফাঁস আন্দোলনের হাত ধরে প্রায় তিন দশক আগে ওড়িশার রাজনীতিতে উত্থান ঘটেছিল এক তরুণ ছাত্রনেতার, আজ ঠিক সেই প্রশ্নফাঁস এবং ছাত্র আন্দোলনের আবর্তেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুর্সি হারাতে হলো ধর্মেন্দ্র প্রধানকে। আসুন ফিরে দেখা যাক, ২৯ বছরের আগে ঠিক কি ভাবে উত্থান হয়ে ছিল আজকের প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
ধর্মেন্দ্র প্রধানের।
ইতিহাসের পুনরাবৃত্তি (Dharmendra Pradhan)
এযেন ইতিহাসের পুনরাবৃত্তি। (Dharmendra Pradhan) NEET প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে দেশজুড়ে টানা ছাত্র আন্দোলন, বিরোধীদের চাপ এবং সরকারের উপর বাড়তে থাকা রাজনৈতিক চাপের মুখে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু মজার ব্যাপার হল ধর্মেন্দ্র যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুর্সিতে বসেছিলেন, তার নেপথ্যেও ছিল প্রশ্ন ফাঁসই!
সালটা ১৯৯৭ (Dharmendra Pradhan)
তখন ওড়িশায় কংগ্রেস সরকার। সেবার ফাঁস হয়ে গেল রাজ্য নিয়ন্ত্রিত এক পরীক্ষার প্রশ্ন। ক্ষোভে ফুঁসছে ছাত্রসমাজ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল মুখ্যমন্ত্রী জানকী বল্লভ পটনায়কের বাসভবনের সামনে। দেড় হাজার পড়ুয়া জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের মূল উদ্যোক্তা-বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আর বিক্ষোভকারীদের নেতা? ধর্মেন্দ্র প্রধান স্বয়ং!

মাত্র ১৮ বছর বয়স থেকেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন ধর্মেন্দ্র প্রধান। উৎকল বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্বের ছাত্র থাকাকালীন পড়াশোনার সঙ্গেই সমানতালে চলতে থাকে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার। অল্পদিনের মধ্যেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেতৃত্বে উঠে আসেন তিনি এবং ১৯৯৪ সালে এবিভিপির ন্যাশনাল সেক্রেটারি নির্বাচিত হয়ে টানা তিন বছর এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সেইসময়েই ওড়িশায় প্রশ্নফাঁসের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে এক সাড়া জাগানো ছাত্র আন্দোলন গড়ে ওঠে। তৎকালীন মুখ্যমন্ত্রীর বাসভবনের খুব কাছে এই প্রতিবাদ শুরু হলে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ করা হয় এবং ধর্মেন্দ্র প্রধানকেও মারধরের শিকার হতে হয়। তবে সেই ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পরই তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে মূল উত্থান শুরু হয়েছিল।
আরও পড়ুন: Kargil Vijay Diwas: শহিদ জওয়ানদের স্মরণে দেশ, কার্গিল বিজয় দিবসে প্রধানমন্ত্রীর বার্তা
ইতিহাসের চাকা ঘোরে নিজের নিয়মে। যে প্রশ্নফাঁস কাণ্ড ২৯ বছর আগে ওড়িশার রাজনীতিতে এক ছাত্রনেতার জন্ম দিয়েছিল, আজ সেই একই প্রশ্নফাঁসের দায়ে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। আন্দোলনের হাত ধরে যে গল্পের শুরু হয়েছিল, ছাত্র আন্দোলনের চাপেই শেষ হলো তার অন্যতম অধ্যায়।


