Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনন্যা দে: দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর (Kavi Subhash Metro Station) অবশেষে যাত্রীদের জন্য সুখবর! পিলারে ফাটল ও মাটি বসে যাওয়ার জেরে বন্ধ থাকা কবি সুভাষ মেট্রো স্টেশন চলতি বছরের শেষেই নতুন রূপে চালু হতে পারে। জোরকদমে চলছে পুনর্নির্মাণের কাজ।
দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর চলতি বছরের শেষের দিকেই ফের যাত্রী পরিষেবা শুরু হতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশনে। স্টেশনের পুনর্নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যদিও প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
মূল পিলারে বিপজ্জনক ফাটল (Kavi Subhash Metro Station)
২০২৫ সালের ২৮ জুলাই স্টেশনের আপ প্ল্যাটফর্মের (Kavi Subhash Metro Station) একাধিক মূল পিলারে বিপজ্জনক ফাটল ধরা পড়ে। পাশাপাশি অতিবৃষ্টির জেরে স্টেশনের নীচের মাটি বসে যাওয়ায় প্ল্যাটফর্মের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের পরীক্ষায় ধরা পড়ে, সাধারণ মেরামতের মাধ্যমে স্টেশনটিকে নিরাপদ করা সম্ভব নয়। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে সম্পূর্ণ কাঠামো ভেঙে নতুন করে স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয় মেট্রো রেল।বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত নিয়মিত মেট্রো পরিষেবা চালু রয়েছে। মেট্রো সূত্রের খবর,
প্ল্যাটফর্মের ভিত শক্তিশালীকরণ এবং কাঠামো উন্নয়নের কাজ চলছে (Kavi Subhash Metro Station)
বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত নিয়মিত মেট্রো পরিষেবা চালু রয়েছে। কবি সুভাষ স্টেশন পুনর্নির্মাণের জন্য শহিদ ক্ষুদিরাম স্টেশনেই ট্রেন রিভার্স করার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।মেট্রো সূত্রের খবর, নতুন স্টেশনের নকশা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। পুরনো প্ল্যাটফর্ম ভেঙে নতুন প্ল্যাটফর্ম নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালী করা, স্টেশন সুপারের ঘর, এসকেলেটর, সাবওয়ে এবং সংযোগকারী অংশের ছাদের সংস্কারের কাজ চলছে। পাশাপাশি স্টেশনের দক্ষিণ প্রান্তে একটি সম্পূর্ণ ঢাকা ফুট ওভারব্রিজও তৈরি করা হবে।ইতিমধ্যেই একটি অতিরিক্ত রেললাইন সরিয়ে নতুন ট্র্যাক নির্মাণের কাজ শেষ হয়েছে। বর্তমানে প্ল্যাটফর্মের ভিত শক্তিশালীকরণ এবং কাঠামো উন্নয়নের কাজ চলছে।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, ধাপে ধাপে কাজ এগোনোর ফলে নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হচ্ছে না।মেট্রো আধিকারিকদের আশা, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের শেষের দিকেই কবি সুভাষ মেট্রো স্টেশন নতুন রূপে যাত্রীদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তবে মাটির প্রকৃতি এবং নির্মাণ সংক্রান্ত কিছু প্রযুক্তিগত বিষয়ের উপর চূড়ান্ত সময়সীমা নির্ভর করছে বলেও জানানো হয়েছে।


