Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহের পাঁচ ট্রেডিং সেশনের পতনের রেশ কাটিয়ে চলতি সপ্তাহে ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার (Share Market)? প্রথম ট্রেডিং সেশনে তার সম্ভাবনা তৈরি হয়েছে। গিফ্ট নিফটি সূচক প্রায় ১৪০ পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় ব্রোকার স্ট্রিটে পজিটিভ শুরুর আশা দেখছেন লগ্নিকারী ও বাজার বিশ্লেষকরা। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমে ব্যারেল প্রতি ৯২ ডলারে নেমে আসাও বাজারের জন্য স্বস্তির খবর।
গত সপ্তাহের বাজার পর্যালোচনা (Share Market)
গত পাঁচ ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ার বাজারে বড় ধরনের পতন হয়েছে। এই সময়ের মধ্যে বিএসই সেনসেক্স ২,০৯২ পয়েন্ট বা প্রায় ২.৬৮ শতাংশ কমে ৭৬,০৫৯ পয়েন্টে এসে দাঁড়িয়েছে এবং এনএসই নিফটি ৫০ সূচক ৫৬৭ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ কমে ২৩,৭৬৭ পয়েন্টে নেমে এসেছে।
আরও পড়ুন: Mirabai Chanu: মীরাবাইয়ের গোল্ড হ্যাটট্রিক, কমনওয়েলথ গেমসে ভারতের দুর্দান্ত শুরু
বিশ্লেষকদের সুপারিশ (Share Market)
বর্তমান পরিস্থিতিতে চলতি সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে কোথায় ইনভেস্ট করবেন লগ্নিকারীরা? তা নিয়ে তাঁদের কপালে চিন্তার ভাঁজ। সেই চিন্তা কমাতে এবং তাদের বাজারে নজর রাখতে সুবিধা হওয়ার জন্য বিশ্লেষকরা কয়েকটি নির্দিষ্ট স্টকের সুপারিশ করেছেন। ফার্মা সেক্টরের ডক্টর রেড্ডিজ স্টকের বর্তমান দাম ১,১৫৩ টাকা, যার টার্গেট প্রাইস ১,১৭৫ টাকা এবং স্টপ লস ১,১২৫ টাকা। ব্যাঙ্কিং সেক্টরের সিটি ইউনিয়ন ব্যাঙ্কের এখন দাম ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যার টার্গেট প্রাইস ২২৬ টাকা এবং স্টপ লস ২১৬ টাকা। রিয়েল এস্টেট সেক্টরের ডিএলএফ স্টকের বর্তমান দাম ৬৪৫ টাকা, যার টার্গেট প্রাইস ৬৭০ টাকা এবং স্টপ লস ৫৩৫ টাকা। এ ছাড়া, ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের পিএনসি ইনফ্রাটেক স্টকের বর্তমান দাম ২৩৮ টাকা, যার টার্গেট প্রাইস ২৫২ টাকা এবং স্টপ লস ২৩২ টাকা রাখা হয়েছে।



