Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে (Salman Khan) মানবিক উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা তথা সমাজসেবী সলমন খান। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিয়িং হিউম্যান’ এবং ‘সলমন খান ফ্যান ক্লাব অসম’ যৌথভাবে দুর্গত এলাকাগুলিতে ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি শুরু করেছে। শুধু জরুরি ত্রাণ নয়, দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ (Salman Khan)
জানা গিয়েছে, প্রথম পর্যায়ে বন্যাদুর্গতদের মধ্যে প্রস্তুত (Salman Khan) খাবার, পানীয় জল এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরবর্তী ধাপে রেশন, ওষুধ, স্যানিটারি প্যাড, মশা প্রতিরোধক সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো পুনর্গঠনের ক্ষেত্রেও সহায়তার পরিকল্পনা রয়েছে।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই ত্রাণ কার্যক্রম শুধুমাত্র তাৎক্ষণিক সংকট মোকাবিলার জন্য নয়; বরং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সহায়তার দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই ধাপে ধাপে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Kangana Ranaut: গুরু পূর্ণিমার দিনে জেন জি-দের মর্যাদার পাঠ দিলেন কঙ্গনা
উল্লেখ্য, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে সম্প্রতি অসমের একাধিক জেলা ভয়াবহ বন্যার কবলে পড়ে। হাজার হাজার মানুষ ঘরছাড়া হন এবং ব্যাপক ক্ষতি হয় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপরিকাঠামোর। সরকারি তথ্য অনুযায়ী, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও প্রায় ৪.৪৫ লক্ষ মানুষ এই দুর্যোগের প্রভাবের মধ্যে রয়েছেন। মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৬৮। এমন কঠিন সময়ে সলমন খানের এই উদ্যোগকে অনেকেই দুর্গত মানুষের পাশে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন।


