Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: খড়গপুর আইআইটির ক্যাম্পাসের একটি আবাসন থেকে বুধবার এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে (IIT Kharagpur)। মৃতের নাম দীপক রেড্ডি পুল্লাগুরাম। তিনি খড়গপুর আইআইটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

ঝুলন্ত দেহ উদ্ধার (IIT Kharagpur)
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ক্যাম্পাসের আবাসন থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
গভীর শোকের ছায়া (IIT Kharagpur)
মৃত অধ্যাপকের বাড়ি হায়দরাবাদে বলে জানা গেছে। এই আকস্মিক ঘটনায় আইআইটি খড়গপুরের অধ্যাপক, গবেষক, পড়ুয়া এবং কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

আরও পড়ুন: Cockroach janata party: সোনম অনশন ভাঙলেন, তবুও মোদির কড়া বার্তার পরও প্রতিবাদে অনড় পড়ুয়ারা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।



